Monday , 13 September 2021 | [bangla_date]

কোভিট-১৯ভ্যাকসিন নিতে এসেই অক্কাপেল সুন্দরী বেগম!

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হাসপাতাল ও থানা গেটের সামনে সোমবার (১৩সেপ্টেম্বর) দুপুরবেলা ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধা মাতা সুন্দরী বেগমের মৃত হয়। নিহত সুন্দরী বেগম (৬২) উপজেলার রায়পুর গ্রামডাঙ্গী গ্রামের আমীর হোসেনের স্ত্রী। পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত সুন্দরী বেগম রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছিলেন। হাসপাতাল গেটের সামনে এসে রাস্তা পার হতে গেলে একটি ট্রাক্টর এসে ধাক্কা দেয়। তখনি রাস্তায় ছিটকে পড়ে যান। গুরুত্বর আহত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। অবশেষ আর কোভিট-১৯ ভ্যাকসিন দেওয়া হলোনা বৃদ্ধা মাতা সুন্দরী বেগমের। থানা পরিদর্শক (ওসি)এসএম জাহিদ ইকবাল বলেন, হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়। ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বাসায় নিয়ে যান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

দিনাজপুরে ৭ শতাধিক মানুষের মাঝে গরম কাপড় বিতরণ

ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কে চরম ভোগান্তি

দিনাজপুরে বেগম রোকেয়া দিবসে সন্মাননা পেলেন ১০ জন জয়িতা

ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সাম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী সত্যজিৎ রায় কার্তিকের গণসংযোগ

পীরগঞ্জে ঈদ উপহার পেল ৩’শ অসহায় মানুষ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দিনাজপুরে নকল প্রসাধনী তৈরী ও বিক্রির অপরাধে কারখানা সিলগালা ও জরিমানা

হরিপুরে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত-৩জন,আহত-৮জন

ইজিবাইক ছিনতাই ঘটনায় এক যুবক আটক ও ইজিবাইক উদ্ধার