Tuesday , 14 September 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি ।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আগুনে পুড়ে আব্দুল্লাহ (১০) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চাড়োল ঠুমনিয়া হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের মকসেদুল হকের ছেলে। সে লাহিড়ী ক্বাওমী মাদসায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল।
স্থানীয়রা জানায়, গভীর রাতে মকছেদুলের বাড়ীতে আগুন লাগলে দ্রæত ছড়িয়ে পড়ে। পরিবারটির ৩টি ঘর, মোটরসাইকেল, আবসাবপত্র পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিভোলেও শিশুটিকে বাঁচাতে পারেনি।
উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শামীম হোসেন জানান, রান্না ঘরের আগুন অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে আমরা ধারণা করা হচ্ছে। আরো আগে সংবাদ পেলে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হতো।
পানদোকানদার মকসেদুল হক জানান, ঘরে আগুন লেগেছে শুনে বাজার থেকে বাড়িতে আসার আগেই সবকিছু পুড়ে গেছে। একমাত্র ছেলেটিকেও বাঁচাতে পারিনি। ছেলের মৃত্যুতে শোকে পাথর বাবা-মা।
ঘটনাটি অত্যন্ত মর্মাত্মিক উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সকালে শুকনা খাবার প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের সাথে কথা বলে আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে তরুণীর অবস্থান

তেঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২৫০কোটি টাকা ঋণের বোঝা ও শতকোটি লোকসান নিয়ে দীর্ঘদিন চালু ছিল চিনিকল

“সিনেমাকে বাঁচাতে চাইলে সিনেমা হলে আসতে হবে“ শ্লোগান নিয়ে ‘টিম অপারেশন সুন্দরবন’র দিনাজপুরে সংবাদ সম্মেলন

বোদায় জাতীয় বীমা দিবস উদযাপন

পাকেরহাট বাজার ও হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নতুন ফিডারের উদ্বোধন

বোদায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, দাম নিয়ে কৃষক শঙ্কিত

বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ তিন বছরেও শেষ হয়নি স্বাধীনের ৫৩ বছর পর আঁখিরা বধ্যভূমির  স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ তিন বছরেও শেষ হয়নি স্বাধীনের ৫৩ বছর পর আঁখিরা বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে মারপিট ও জখম

বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে মারপিট ও জখম

হরিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু