Tuesday , 14 September 2021 | [bangla_date]

রমেশ চন্দ্র সেন এমপির সুস্থতা কামনা ঠাকুরগাঁও পৌর আ’লীগের দোয়া মাহফিল

ঠাকুরগাঁও : আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে ঠাকুরগাঁও পৌর আ’লীগ। মঙ্গলবার সন্ধায় জেলা আ’লীগ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মাওলানা মো: মুফতি আশিকুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় তিনি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন।
দোয়া মাহফিলে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও পৌর আ’লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সহ সভাপতি দীপেন কুমার ঝাঁ, পৌর আ’লীগ নেতা ওবায়দুর রহমান সহ পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ভারতের একটি হাসপাতালে কোমড়ের অস্ত্রপচার করে চিকিৎসাধীন রয়েছেন।
রমেশ চন্দ্র সেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী, খাদ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি  ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক

রাণীশংকৈলে অর্ধ গলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নবাবগঞ্জে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

নবাবগঞ্জে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

হরিপুরে এসএসসি ৯৯ ব্যার্চের মিলন মেলা ও বনভোজন

বোচাগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

দিনাজপুরে প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা

গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন এবং বার্ষিক সাধারন সভা

আইসিটি ক্লাবের ফ্রিল্যান্সারদের সাথে মতবিনিময় সভায় ড. জাকির হোসেন স্মার্ট বাংলাদেশ গঠনে সফটওয়ার ও হার্ডওয়ার এর সমন্বয়ে কাজ করতে হবে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত