Thursday , 11 November 2021 | [bangla_date]

যৌতুক না পেয়ে স্ত্রীকে পাশবিক নির্যাতন, স্বামী গ্রেপ্তার

ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে যৌতুক না পেয়ে স্ত্রীর উপর পাশবিক নির্যাতনের অভিযোগে সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে ৯৯৯ -এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নির্যাতিত নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। বর্তমানে ওই গৃহবধূ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম পরিবারের অভিযোগপত্রের বরাত দিয়ে বলেন, প্রায় ৫ বছর আগে সদর উপজেলার আকচা মুন্সিপাড়া গ্রামে ওই নারীর সঙ্গে একই গ্রামের সোহেল রানার বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহেল ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগ ওঠে।

ওই ঘটনাকে কেন্দ্র করে নির্যাতিতার পরিবার আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় সোহেলকে জেলহাজতে পাঠিয়ে দেয়। পরে আদালত আপস শর্তে জামিনে মুক্তি দেয়।

কিন্তু ১০ নভেম্বর আদালতের আদেশ অমান্য করে সোহেল ও পরিবারের সদস্যরা মিলে পুনরায় পাশবিক নির্যাতন চালায়। লোহার রড দিয়ে তার একটি হাত ভেঙে দেয় এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে।

ওসি তানভিরুল ইসলাম আরও বলেন, অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকলৈে ঝড়ে ক্ষতগ্রিস্থদরে মাঝে নগদ র্অথ বতিরণ

ডেকে নিয়ে বন্ধুকে নির্মমভাবে হত্যার প্রধান আসামী গ্রেফতার

নৃত্য প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সুলতান কামাল উদ্দিন বাচ্চু নৃত্য চর্চা বাঙালী সংস্কৃতির ঐতিহ্য বহন করে

দিনাজপুরে স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীকে জরিমানা

বীরগঞ্জে সরকারি কলেজে ভর্তির কাজে সহায়তায় করছে রোভার স্কাউট

পীরগঞ্জে মাদক সেবনে মাতলামি করায় যুবকের ১ বছর কারাদন্ড

ছাত্র মৈত্রীর জেলা কাউন্সিলে মাহমুদুল হাসান মানিক শিক্ষায় বৈষম্য-দুর্নীতি ও দলদখলদারিত্ব নিমূল করে মেহেনতি মানুষের কাছে শিক্ষা ফিরিয়ে আনতে হবে

কাহারোলে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় দুই উপজেলার উন্নয়ন করে একটি নতুন শহরে পরিনত করতে চাই-এমপি মনজুরুল ইসলাম

রাণীশংকৈলে আ.লীগের তিন বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

রাণীশংকৈলে ১২ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ