Tuesday , 30 November 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতদের দাফন ও সৎকার সম্পন্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত দুইজনের দাফন ও একজনের সৎকার সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ময়নাতদন্ত শেষে বিকেল ৫টার দিকে পরিবারের হাতে মরদেহ হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে নিজ কবরস্থানে নিহত দুইজনের জনের দাফনকার্য ও একজনের শ্মশানে সৎকার সম্পন্ন করা হয়।
গত ২৮ নভেম্বর রোববার রাত ৯টার দিকে উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে। দেড়ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে তাদের ওপরও আক্রমণের চেষ্টা করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
গুলিতে স্পটেই নিহত হন অবিনাশ চন্দ্রের ছেলে আদিত্য রায় (২০)। আহতদের চিকিৎসার জন্য পীরগন্জ উপজেলা কমপ্লেক্স ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাবিবপুর গ্রামের বাসিন্দা সাহাবলি হুসেন (৩৫) এবং মোজাহারুল ইসলাম (৪০) নামে দুজন মারা যান।

ঠাকুরগাঁও আসনে জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

নির্বাচনের আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত ও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে হবে

পীরগঞ্জে পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মানববন্ধন

দুই ইউপি চেয়ারম্যান ও সভাপতি-সম্পাদকসহ ফুলবাড়ী বিএনপির ১৩ নেতা আটক

বিরলে মরহুম সাংবাদিক আবদুল মজিদ এর  স্মরণে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

বিরলে মরহুম সাংবাদিক আবদুল মজিদ এর স্মরণে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

পীরগঞ্জে হুসেইন মুহাম্মদ এর মৃত্যু বার্ষিকী পালিত

শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণসহ নিরাপত্তা প্রহরী আটক

ভোগনগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

হিলি বন্দরে ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

নবাবগঞ্জে বোরো রোপন কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক-শ্রমিকরা