Sunday , 26 December 2021 | [bangla_date]

পীরগঞ্জে টিফিনের টাকা জমিয়ে অসহায়দের শীতবস্ত্র দিল শিক্ষার্থীরা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টিফিনের টাকা জমিয়ে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে উপজেলার ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকালে বিদ্যালয় মাঠে ২৫০ জনের মাঝে এসব শীতবস্ত্র প্রদান করা হয়। এ সময় ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সেনগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান সরকার, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মানিক, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সংগঠক সহকারি শিক্ষক আব্দুল খালেক প্রধান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহকারি শিক্ষক সুনীল চন্দ্র বর্মন, জবাইদুর রহমান সহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সংগঠক সহকারি শিক্ষক আব্দুল খালেক প্রধান বলেন, ২০১৭ সালে বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি জনসেবা মূলক কাজের প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে দরিদ্র অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে । শিক্ষার্থীদের সাথে নিয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষদের কল্যাণের জন্য আমরা এগিয়ে যাচ্ছি।
ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সেনগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান সরকার জানান, এর আগে এ এলাকায় শিক্ষার্থীদের এ ধরণের কোন কার্যক্রম চোখে পড়েনি। শিক্ষার্থীদের টিফিনের টাকা জমিয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য এ ধরণের কার্যক্রম বিরল। শিক্ষার্থীদের এরকম কার্যক্রম অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিজিবির রংপুর রিজিয়নের আন্ত: ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় ফুলবাড়ি ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন

বোচাগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি

চাকুরী জাতীয়করণের দাবীতে আটায়ারীতেএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে বলেন– ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী কিছুই নিয়ে আসতে পারেননি

হরিপুরে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি মাঠে সাইকেলের হাট

ইউনানী চিকিৎসার ওয়ার্কশপ অনুষ্ঠিত

দিনাজপুরে বিটিসভাই নাম খ্যাত এক মাদক-কারবারি আটক

ফুলবাড়ীতে রেলস্টেশনে কালোবাজারি চক্র বেপরোয়া, টিকিট পাচ্ছে না যাত্রীসাধারণ

অরবিন্দ শিশু হাসপাতালের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গী কমিটি চ‚ড়ান্ত ঘোষনা

মুখরোচক হিসেবে জনপ্রিয় হচ্ছে তুঁত ফল