Saturday , 21 November 2020 | [bangla_date]

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মার্কেট কার্যালয়ে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সংস্থার সাধারন সম্পাদক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ আবু সুফিয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলী হোসেন, সার্জেন্ট শাহজাহান, সার্জেন্ট জাহাংগীর আলম, কর্পোরাল আব্দুল গনি, কর্পোরাল রইসুল আলম, কর্পোরাল উমাপদ বর্মন, কর্পোরাল আনোয়ার হোসেন, বিমান বাহিনীর সার্জেন্ট নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন করা হয়। এ বছর করোনার জন্য স্বল্প পরিসরে আমরা ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন করছি।

১৯৭১ সালের ২১ নভেম্বরের এই দিনে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আক্রমণের সূচনা করে।

আলোচনা শেষে ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেমিপাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাফ ফুটবল জয়িতা ইয়ারজানের পরিবার থাকবে না আর কুঁড়ে ঘরে

বীরগঞ্জে কৃষি মন্ত্রীকে ফুলেল শুভেচছা ও কৃষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করে জাতীয় যুব শ্রমিকলীগের নেতৃবৃন্দ

ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন: জাপা’র হাফিজউদ্দীন নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী

রাণীশংকৈলে উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা সেমিনার জুম প্লাটফর্মের শুভ উদ্ভোধন

পঞ্চগড়ে প্রবীণদের নিয়ে দুইদিনের প্রশিক্ষণ শুরু

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাসপাতালে  চিকিৎসকের আত্মহত্যা

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাসপাতালে চিকিৎসকের আত্মহত্যা

পীরগঞ্জে আম চাষীদের মানববন্ধন

পল্লীশ্রী’র উদ্যোগে দিনব্যপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

বুধবার থেকে ২২ দিন ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ