Sunday , 16 January 2022 | [bangla_date]

পীরগঞ্জে ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ববিবার দুপুরে পৌর শহরের অগ্রনী ব্যাংকের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন হলেন, হরিপুর উপজেলার বনগাও মেদিনি সাগর গ্রামের জসির উদ্দীনের ছেলে রমজান আলী সাজু ও রানীশংকৈল উপজেলা ধুমডাঙ্গী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আটক ঐ দু’ব্যক্তি ফেন্সিডিল নিয়ে মোটর সাইকেল যোগে পাশ^বর্তী রানীশংকৈল উপজেলা থেকে পীরগঞ্জে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কে পীরগঞ্জ পৌর শহরের অগ্রনী ব্যাংকের সামনে অবস্থান নেয় থানা পুলিশ। ঐ ব্যক্তিদ্বয় লাল রঙের একটি হিরো গ্লামার মোটর সাইকেল নিয়ে অগ্রনী ব্যাংক সামনে পৌছলে পুলিশ তাদের থামতে বলে। এ সময় তারা মোটর সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে এবং ঐ মোটর সাইকেলে থাকা দু’টি ব্যাগ তল্লাসী করে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ তাদের থানায় নেয়া হয়। থানায় তাদের স্বীকারোক্তি মতে আটক মোটর সাইকেলের সীট কভারের নীচ থেকে আরো ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা করা হয়েছে। আটক দু’জন মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, তিন ঔষধ ব্যবসায়ীর জরিমানা

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ফায়ার সার্ভিস-সিভিল ডিফেন্সকেআধুনিক করছে সরকার’ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

জুতা অনুসরণ করে কবরস্থানে  গিয়ে মিলল গৃহবধূর ম-রদে-হ

জুতা অনুসরণ করে কবরস্থানে গিয়ে মিলল গৃহবধূর ম-রদে-হ

বীরগঞ্জে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসে আলোচনা সভা

‘তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আটোয়ারীতে প্রণোচ্ছ্বাস এর শীতবস্ত্র বিতরণ:

পীরগঞ্জের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ – ঠাকুরগাঁও সংবাদ

বীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শীতবস্ত্র বিতরণ

বোদা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও শাহরিয়ার নজিরকে বিদায় সংবর্ধনা ও ক্রেস প্রদান