Tuesday , 25 January 2022 | [bangla_date]

পীরগঞ্জে করোনাভাইরাসের টিকা নিয়েছে ৬৪ শতাংশ মানুষ , ৫ দিনে আক্রান্ত ১৫

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়
করোনাভাইরাসের টিকার আওতায় এসেছেন ৬৪ শতাংশ মানুষ। এখনও
টিকার বাইরে আছেন ৩৬ শতাংশ মানুষ। সম্প্রতি সময়ে ঠাকুরগাঁও
জেলার করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। গেল পীরগঞ্জ উপজেলায় ৫
দিনে ২৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনাভাইরাস
শনাক্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে (২৫ জানুয়ারী)পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
মেডিক্যাল টেকনোলজিস্ট ইকরামুল হক জানান, উপজেলায় করোনা
ভাইরাসের প্রথম ডোজের টিকা পেয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৭৪ জন।
এদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছে ১ লাখ ৯৮৪ জন। বুষ্টার ডোজ
নিয়েছে ২হাজার ৩৬৩ জন। করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে ২২
হাজার ৮০০জন শিক্ষার্থী। টিকা নেয় নি ১৭০৫ জন শিক্ষার্থী। তিনি
আরও জানান, বর্তমানে ফাইজারের টিকা ১০ হাজার ২৮৪ ডোজ, এক্সট্রা
জেনেটা ১৯ হাজার ৩৩৩ ডোজ, সিনোফার্ম ৩ হাজার ৯৫৯ ডোজ
সংগ্রহে আছে।
ঠাকুরগাঁও জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও পীরগঞ্জ উপজেলায়
সাধারণ মানুষ মাস্ক ছাড়া দেদারসে রাস্তাঘাটে-হাট বাজারে ঘুরে
বেড়াচ্ছেন। সচেতনতা বাড়াতে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করছেন।
মাস্ক ছাড়া চলাফেরার অপরাধে অনেককে জরিমানাও গুণতে হচ্ছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, মানুষকে
সচেতন করতে আমাদের মাঠ পর্যায়ের কার্যক্রম অব্যাহত আছে। যাঁরা
মাস্ক ছাড়া বের হচ্ছে তাদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে।
করোনা সংক্রমণ রুখতে মানুষের নিজেদেরই সচেতন হওয়া জরুরি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ধুলা -বালিতে নষ্ট হচ্ছে পাঠাগারের মূল্যবান বই

হিলি রেলস্টেশন পরিদর্শন করেছেন রেলওয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

ঠাকুরগাঁ রেল স্টেশনের ছাউনি নির্মাণ কাজ আবার শুরু

ঘোড়াঘাটে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটি  মাসিক সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর সুইহারী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান হিলারীউস ও সেক্রেটারী যোহন

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকার প্রান্তিক মানুষের পাশে ৫০ বিজিবি ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ ও রুহের মাগফেরাত কামনায় দোয়া

ঠাকুরগাঁওয়ে লাম্পি স্কিন রোগে ৭২ গরুর মৃ-ত্যু