Monday , 7 February 2022 | [bangla_date]

লতা মঙ্গেশকরের বিদায়ে ক্রিকেট ও বলিউড তারকাদের শোক

ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর আজ রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লতা মঙ্গেশকরের চিরবিদায়ে শোক প্রকাশ করেছেন ক্রিকেট ও বলিউড তারকারা। সঙ্গীতশিল্পী সনু নিগম জানিয়েছেন, ‘গত জানুয়ারি মাসেও লতা মঙ্গেশকর তার পাশে থাকার কথা জানিয়েছেন।’ সালমান খান লিখেছেন, ‘ভারতের নাইটিঙ্গেলকে সবাই মিস করবে। কিন্তু তার কণ্ঠ সবসময় থাকবে সবার স্মৃতিতে।’

শিখর ধাওয়ান লিখেছেন, ‘আপনার সঙ্গীত আমাদের আত্মাকে ছুঁয়ে গেছে, আপনি আমাদের মুখে হাসি এনেছেন। শান্তিতে থাকুন।’

সঙ্গীতশিল্পী আমাল মালিক লিখেছেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে একটি যুগের শেষ হলো। তার কারণেই সবাই ভারত ও এর সঙ্গীতকে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে।’

সোনালি বেন্দ্রে লিখেছেন, ‘বহু গান ও স্মৃতি রেখে গেছেন। আমাদের হৃদয়ে সবসময় বাস করবেন আপনি।’ক্রিকেটার বিরাট কোহলি লিখেছেন, ‘লতাজির চলে যাওয়ার খবরে খুব কষ্ট পেয়েছি। তার সুমুধুর গান বিশ্বের লাখো মানুষের হৃদয় ছুঁয়েছে। সব গান ও স্মৃতির জন্য ধন্যবাদ।’

অভিনেত্রী মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘লতা তাইয়ের স্মৃতি সবসময় আমাদের সাথে থাকবে।’ সঞ্জয় মাঞ্জরেকার লিখেছেন, ‘দুইবার লতাজির সঙ্গে দেখা হয়েছে। দুইবারই তার পা ছুঁয়ে শ্রদ্ধা জানিয়েছি।’

চলচ্চিত্র নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘আজ সত্যিই স্বর্গ একজন এঞ্জেলের কণ্ঠ পেল। তার গান শুনে বড় হয়েছি। তার কণ্ঠই তার পরিচয়। ’সাবেক ক্রিকেট তারকা ভিভিএস লক্ষণ লিখেছেন, ‘লতা দিদির মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। তার সুর ও কণ্ঠ অমর হয়ে থাকবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে পঞ্চম দিনের মত চলছে লগডাউন,আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা

পঞ্চগড়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃ ধর্মীয় সংলাপ

প্রতিটি ফেডারেশনকে একেকটি ব্রান্ডিং তৈরী করতে হবে পঞ্চগড়ে রংপুর বিভাগীয় সমাজসেবার পরিচালক

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন

সুপ্রিয় জুট মিলের বর্ষপূর্তি অনুষ্ঠিত

আটোয়ারীতে পুলিশ কর্তৃক ফেনসিডিলের বড় চালান সহ স্বামী-স্ত্রী আটক

দিনাজপুর জেলা জামায়াতের আমিরসহ ৭ নেতা-কর্মী আটক

আটোয়ারীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

প্রয়াত কমরেড হায়দার আকবর খান রনো’র শোক সভায় বক্তারা

হরিপুর উপজেলা বিএনপি সম্মেলন উপলক্ষে ৩টি পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল