Thursday , 10 February 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় ১১ গ্রাম হেরোইন ও ট্রাকসহ দুই যুবক আটক

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
তেঁতুলিয়ায় ১১ গ্রাম হেরোইন ও ট্রাকসহ সাইদার রহমান (২৮) ও শফিক আলম (৩২) নামের দুই যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। তারা উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মাহবুর রহমানের পুত্র ও একই ইউনিয়নের গনাগছ গ্রামের আকবর আলীর পুত্র বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভজনপুর এলাকা থেকে ঢাকা মেট্রো-ট, ১৮-১০৫৯ নম্বরের একটি ট্রাকসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইয়াকুবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভজনপুর বাজার থেকে তাদের আটক করা হয়। প্রথমে তাদের শরীরে মাদকদ্রব্য পাওয়া না গেলেও পরে চালকের সীটের নিচ থেকে হেরোইন পাওয়া যায়। পরে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তারা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, হেরোইনের চালান বিষয়ে আমরা রাতেই খবর পাই। ভোর থেকেই অভিযান চালিয়ে ভজনপুর ব্রীজের কাছেই ১১ গ্রাম হেরোইন ও ট্রাকসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। # ০৯/০২/২২

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

র‍্যাব নয়, সরকারকেই সেংশন দেয়া উচিৎ: মির্জা ফখরুল

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১

ফুলবাড়ীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বীরগঞ্জে মাদকসহ নারী গ্রেপ্তার

মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে এইচপিভি টিকা ক্যাম্পেইন বাংলাদেশে প্রতি বছর পাঁচ হাজার নারী জরায়ুমূখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়

চিরিরবন্দরের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

অযত্নে অবহেলায় রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভ

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ