Saturday , 23 April 2022 | [bangla_date]

আওয়ামী’সরকার ক্ষমতায় না থাকলে বাংলাদেশ উগ্র সাম্প্রদায়িকতার আবাস ভূমি হতো – এমপি গোপাল

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ উগ্র সাম্প্রদায়িকতার আবাস ভূমিতে পরিণত হতো।
তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র পরিণত করার হীন চক্রান্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসিত করা হয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর হতে বাংলাদেশ সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি একটি উদাহরণ সৃষ্টি হয়েছে। সকল ধর্মের এবং জাতিসত্তা বিকাশের পুণ্যভূমি হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, প্রতিটি ধর্মের মূল বক্তব্য মনুষ্যত্ব, মানবতা বিকশিত ও সংরক্ষণ করা। যারা এটি উপলব্ধি করেন না তারা প্রকৃত অর্থে ধর্মান্ধ এবং তারা ধর্মকে অনুধাবন করেন না।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় শ্রী শ্রী রাধা গৌর গিরিধারী গৌড়ীয় সেবা আশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শ্রী শ্রী রাধা গৌর গিরিধারী গৌড়ীয় সেবা আশ্রমের সভাপতি শ্রী কমলেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ রায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক তুষার কুমার চক্রবর্তী, মদির ভিক্তিক শিক্ষা কার্যক্রমের উপ-পরিচালক মোঃ হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে কৃতি সংবর্ধনা ও নারী আত্মরক্ষামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ

বীরগঞ্জে শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের আলোচনা সভা

বোচাগঞ্জের মুশিদহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চায় সুশেন চন্দ্র রায়

বোদায় পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার  রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

বোদায় পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

রাণীশংকৈলে প্রশাসনিক কর্মকর্তার মাদক সেবনের ছবি ভাইরাল

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বীরগঞ্জে বৈরী আবহাওয়ায় সরস্বতী পূজা প্রতিমা বিক্রিতে ধস

পঞ্চগড়ে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিরলে অপরুপ দৃশ্যে বিস্তৃত মাঠ জুড়ে বাতাসে দল খাচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন