Wednesday , 18 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ১৬ দফা দাবিতে আদিবাসী পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। ১৮ মে বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সংগঠনের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, এটি.এম সামসুজ্জোহা বাবলু, সংগঠনের সহ সভাপতি দুলাল তিগ্যা, সাধারণ সম্পাদক শান্ত তিগ্যা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাঞ্চন কেরকেটা, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার ঝর্না বেগম, ওরাও সংঘের উপদেষ্টা সুবাস কুজুর, ওরাও সংগঠনের সভাপতি দমনিক তিগ্যা, নারী সেতু জেসমিন এক্কা, জাতীয় পরিষদের সভাপতি সুজন কুজুর প্রমুখ। বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথম মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রতি পূরণ, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের উপর জুলুম, নির্যাতন, হয়রানি ও ভূমি জবর দখলের প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহার সহ ১৬ দফা দাবি পূরনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গণ’হ’ত্যা বন্ধ ও স্বাধীন ফি’লি’স্তি’ন প্রতি’ষ্ঠার দাবিতে বীরগঞ্জে বি’ক্ষো’ভ মি’ছিল

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

স্বাধীনতা যুদ্ধে নিহত ৮ জন এবং জীবিত ২জনকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

‘সিত্রাং’ জলোচ্ছ¡াস ও ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দক্ষিণাঞ্চলে ১৫জন মানুষের মৃত্যুতে সমবেদনা জানিয়ে দিনাজপুর নাট্য সমিতি’র আনন্দ শোভাযাত্রা বাতিল

সেহেরীর খাবার নিয়ে ছিন্নমূল মানুষের মাঝে স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত

দিনাজপুরে বিউটিশিয়ানদের নিয়ে ১ম বারের মতো ব্রাইডাল কম্পিটিশন

ঠাকুরগাঁয়ে হরিপুর সীমান্তে বিজিবি’র আলোচনা ও মতবিনিময় সভা

বিরলে এক ইউপি সদস্যের পিতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ

কোপা আমেরিকার সেরা গোলরক্ষক মার্টিনেজ