Thursday , 19 May 2022 | [bangla_date]

আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক ১০ একর খাস জমি উদ্ধার

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক প্রায় ১০ একর খাস জমি উদ্ধার পূর্বক দখলে নেয়া হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত জমির বাজার মুল্য প্রায় ৫ কোটি টাকার অধিক। উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশে ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মানের কাজ করতে গিয়ে খাস জমির প্রয়োজন হয়। অতপর পঞ্চগড় জেলা প্রশাসনের নির্দেশক্রমে সমগ্র উপজেলায় চিরুনী অভিযান চালিয়ে জমি উদ্ধারের বিষয়টি উঠে আসে। উদ্ধারকৃত জমিতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দেয়া ঘরের নির্মাণ কাজ শুরু করেছেন উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘরের কাজ করতে গিয়ে খাস জমির প্রয়োজন হলে জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের নির্দেশক্রমে আটোয়ারীর সহকারী কমিশনার (ভুমি) শায়লা সাইদ তন্বী এবং সার্ভেয়ার, ইউনিয়ন ভুমি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এই জমিগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত জমিগুলো মাফযোগ করে সীমানা নির্ধারণ করার পরে লাল পতাকা দিয়ে দখলের কাজ সম্পুর্ন করেছি। যেই যেই এলাকায় জমি উদ্ধার হয়েছে সেই এলাকার আবেদন করা ব্যাক্তিদের যাচাই বাছাই করে ঘর পাওয়ার যোগ্য লোকদের জমি সহ ঘর হস্তান্তরের কার্যক্রম অব্যাহত আছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জের নাফানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমোতি ছাড়াই ২শ বছরের পুরনো শিমুল গাছ কাটার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ০৮ লাখ টাকার মালামাল নিয়ে ট্রাক উধাও !

বহুল আলোচিত ঘোড়াঘাট ইউএনওকে হত্যা চেষ্টা মামলার রায় ৮নভেম্বর

বড়পুকুরিয়া কয়লাখনির এলাকায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে জীবন ও বসতভিটা রক্ষা কমিটি

রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

পঞ্চগড়ে সিপিবির জেলা সম্মেলন আশরাফুল সভাপতি ও আফতাব সাধারণ সম্পাদক

দীর্ঘ ৬০বছর পর দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলে এসে আবেগাপ্লুত স্বাস্থ্যমন্ত্রী

জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে যুগ্ম সচিব

ঠাকুরগাঁওয়ের ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে হাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা