Thursday , 19 May 2022 | [bangla_date]

বীরগঞ্জে নবাগত ইউএনও জিনাত রেহানার সাথে সুধীজনদের মতবিনিময়

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিক, সামাজিক, সুধীজনদের সাথে দিনাজপুরের বীরগঞ্জে নবাগত (নির্বাহী অফিসার (ইউএনও) জিনাত রেহানা এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৯ মে ২০২২) সকাল সাড়ে ১০টায় বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে পরিচিতি পর্ব শেষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম,পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন, উপজেলা সরকারী কমিশনার( ভূমি) মোঃ কামাল হোসেন, বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা ,উপজেলা ভাইস চেয়ারম্যান রবীন্দ্র নাথ বর্মন গোবিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম,দিনাজপুর জেলা রাজদেবোত্তর ট্রাস্টের পরিচালনা কমিটির সদস্য বিমল চন্দ্র দাস, শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, সাতোর ইউপির চেয়ারম্যান মোঃ জাকির হোসেন রাজা,বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়।এসময় বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পিযুষ, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন,সহ- সভাপতি বিকাশ ঘোষ,সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জী, মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখা, সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পেশাজীবি,সুধীজন উপস্থিত ছিলেন। নবাগত ইউএনও তিনি এ উপজেলাকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত করে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। ইউএনও বলেন, গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা পেলে বীরগঞ্জ উপজেলা হবে দেশের সেরা, উন্নত ও সমৃদ্ধ উপজেলা। সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে আলফাডাঙ্গাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড আদেশ

বিয়ে খেতে এসে হারানো মাকে খুঁজে পেল ছেলে!

আটোয়ারীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

বহুমুখী ব্যবহার ঠাকুরগাঁওয়ে পাটখড়ির কদর বেড়েছে !

বোদায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট নাইট টুর্ণামেন্ট

ঈদের বাজার কাহারোলে ঈদকে সামনে রেখে কাপড়ের মার্কেট গুলোতে উপচে পড়া ভীড়, নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি।

ঐতিহ্যবাহী উত্তরতরঙ্গ ও দিনাজপুর প্রেসক্লাব এর উদ্যোগে বিশিষ্ট কবি-সাংবাদিক মাহমুদ আখতারের শোক সভা

জাহাজ নিরাপত্তা ডিভাইস তৈরী করেছে বোচাগঞ্জের মাস্টার্স সাইন্স ক্লাবের তরুন বিজ্ঞানীরা

বীরগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় স্কুল ছাত্রীকে নির্যাতন, ২ রানী আটক

পার্বতীপুরের যমুনায় ভেসে উঠল শিশুর লাশ

পার্বতীপুরের যমুনায় ভেসে উঠল শিশুর লাশ