Tuesday , 21 June 2022 | [bangla_date]

পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভ উদ্বোধন

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফা’র সমাধী সংরক্ষণ এবং তাঁর স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথপুর এলাকায় নবনির্মিত শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিস্তম্ভ “স্মৃতি ৭১” এর উদ্বোধনী ফলক উম্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।
বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইব্রাহীম খান, সাবেক পৌর চেয়ারম্যান গোলাম হুসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, অধ্যাপক তৈয়ব আলী, সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদ সন্তান আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী প্রমূখ।
এ সময় জাসদের উপজেলা সভাপতি দীপেন রায়, সিপিবি’র সভাপতি প্রভাত সমীর শাহাজাহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সম্পাদক দুলাল সরকার, অর্থ সম্পাদক বুলবুল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিন লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন। পরে অধ্যাপক গোলাম মোস্তফা’র স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল পীরগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কে শহরের নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানী হানাদার বাহিনী। পরে জামালপুর ইক্ষুখামারে গোলাম মোস্তফাসহ ৭ জনকে নির্মম ভাবে হত্যা করে। ১৯৯৩ সালে ডাকবিভাগ তাঁর স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ করে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ   সমাবেশ

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ সমাবেশ

ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন দিনাজপুর কেন্দ্রের আয়োজনে বিদায় ও বরণ

পঞ্চগড়ে ৫ দিনের বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানসম্মত প্রাথমিক শিক্ষাদানে শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে

বোদায় এইচডিএইচ স্কুল এন্ড কলেজের সাফল্য: উপজেলায় ১ম, ১৫ জনে ১৩ বৃত্তি

দিনাজপুরে বিজিবির আন্তঃ জুডো প্রতিযোগীতায় চূড়ান্ত খেলায় রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ান \ সরাইল রিজিয়ন রানারআপ

ভূয়া মুক্তিযোদ্ধা বাদ দিয়ে মুক্তিযোদ্ধা তালিকা কল’ঙ্কমুক্ত করার আহ্বান

আ.লীগের পতন শুরু হয়ে গেছে: ফখরুল

রাণীশংকৈলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন স্বপ্না ও সোহাগিকে গণসংবর্ধনা