Thursday , 23 June 2022 | [bangla_date]

আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
উপমহাদেশের প্রাচীণও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পরে উপজেলা পরিষদ চত্বরে বাংলার অসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকালে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মখলেছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান গোলাপ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তালেব, সদস্য সাংবাদিক মনোজ রায় হিরু, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনুর বিপ্লব প্রমুখ।
আলোচনা সভাশেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এদিকে আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মী সহ সকলকে অংশগ্রহণ করতে আহবান জানানো হয়। সকল কর্মসুচিতে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে উপজেলা কৃষকদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী জুলাই মাসেই টংকনাথের রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে — রাণীশংকৈলে অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত

হরিপুরে মাদক কারবারি আটক

ঘোড়াঘাটে জাতীয় শিক্ষা সপ্তাহ  উপলক্ষে পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

পঞ্চগড়ে সাত হাজার শিশুকে নিয়ে শীত আনন্দ উৎসব

তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাত করণ শিল্পনগরী । ২৫ হাজার লোকের কর্মসংস্থান –নারীদের জন্য বিশেষ প্লট !

ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ

বীরগঞ্জে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব- ১৩

হিলিতে সড়ক দূর্ঘনায় দুইজন নিহত, আহত একজন