Thursday , 30 June 2022 | [bangla_date]

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সৈয়দপুর-দশমাইল মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার সন্নিকটে সেনাবাহিনীর ট্রাকের ধাক্কায় জাবেদ হোসেন (২১) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত জাবেদ হোসেন চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মাষ্টারপাড়ার মো. এছানুল হক ওরফে মুক্তির ছেলে। সড়ক দূর্ঘটনাটি গতকাল ৩০ জুন বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের সৈয়দপুর-দশমাইল মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার সন্নিকটে ঘটেছে।
দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইসময় জাবেদ হোসেন সৈয়দপুর-দশমাইল মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার সন্নিকটে ফতেজংপুর মহাবিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় সেনাবাহিনীর একটি গাড়ির সাথে জাবেদ হোসেনের মোটরসাইকেল ধাক্কা লেগে জাবেদ রাস্তার ধারে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং তার মোটরসাইকেলটি সেনাবাহিনীর গাড়ির ভিতরে ঢুকে যায়। এসময় স্থানীয় লোকজন দূর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত জাবেদকে রমেক হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, গুরুত্বর আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দ্রæত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিক্ষক-কর্মচারী ১৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে ভুট্টার ফলন ভালো, দাম নিয়ে হতাশ সাধারণ কৃষক

ঠাকুরগাঁওয়ে গুপ্তধনের সন্ধান।। বিস্তারিত জানতে টাচ করুন

বোচাগঞ্জের দাসপাড়ায় আগুন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে নগদ অর্থ প্রদান

কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি, চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ

বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি নির্বাচন ঘোড়াঘাটে শিক্ষকদের মনোনয়ন ফরম উত্তোলন

রাণীশংকৈলে হজ্ব ও উমরা সেমিনার

বীরগঞ্জে ইউপি নির্বাচন সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভায়

দিনাজপুরে আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ

টানা ৯দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি