Thursday , 30 June 2022 | [bangla_date]

প্রভাষক উৎপল কুমার সরকারকে সহ সারাদেশে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দিনাজপুরে বাশিস নেতৃবৃন্দের ক্ষোভ

প্রভাষক উৎপল কুমার সরকারকে সহ সারাদেশে শিক্ষক লাঞ্ছিত  হওয়ার ঘটনায় দিনাজপুরে বাশিস নেতৃবৃন্দের ক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি \ সভারের আশুলিয়া চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র কর্তৃক ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করে হত্যা, নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বড়বন্দর, দিনাজজপুর জেলা শাখার সভাপতি সামসুল হক, সদস্য সচিব মোঃ নেজামুল ইসলাম, যুগ্ম সচিব জয়নাল আবেদীনসহ সকল জেলা শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উক্ত ঘটনায় ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন। তারা এক বার্তায় বলেন, সারাদেশে একের পর এক শিক্ষক হত্যা-লাঞ্ছিত হওয়ার ঘটনা বেড়েই চলছে। অথচ প্রশাসন এ ব্যাপারে জরুরীভাবে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে বাশিস সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। সেইসাথে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের অশালিন চলাফেরা, অর্ধ-উলঙ্গ পোশাক পড়া, রং- বেরঙের বাইক বা কারে চড়ে আড্ডা দেওয়া, ইভটিচিং করা, বখাটে স্টাইলে চুল কাটা, শিল্পপতি বা রাজনৈতিক পরিচয় বহন করে মোস্তানি না করার পরিবেশ সৃষ্টি করতে হবে। ঠিক যেন ক্যাডেট কলেজগুলোর মতো শিক্ষা ব্যবস্থার আদলে। তাহলে নিয়ম-শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় প্লাস্টিক দূষণে লিফলেট বিতরণ

তেঁতুলিয়ায় বোমা মেশিন (খনন যন্ত্র) দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছেই

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পঞ্চগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

পীরগঞ্জে মাস্ক ব্যবহার না করা সহ বিভিন্ন অপরাধে ৫ ব্যাক্তিকে জরিমানা

বীরগঞ্জে বাদীপক্ষের সন্ত্রাসী কতৃক গর্ভবতীর পেটে লাথি,জোরপূর্বক বিবাদীকে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

পীরগঞ্জে ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ দুই ভাই সহ

বোচাগঞ্জে আওয়ামীলীগের ৮ নেতাকে বহিস্কার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২০০ বছরের পুরনো সূর্যাপুরি আম গাছটি মুকুলের সমারোহ

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে আশান্বিত করেছেন’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি