Thursday , 30 June 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঘোড়াঘাটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে রাদেব কিস্কু (২৬) নামে এক আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে পৌর এলাকার ফ্রনগাছী গ্রামের কবরস্থান সংলগ্ন মেহগনি গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ঘোড়াঘাট থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাদেব কিস্কুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি পৌর এলাকার বাওপুকুর গ্রামের জজ কিস্কুর ছেলে। রাদেব কিস্কুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা রুজু করে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট আসলে জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে অর্থ বিতরণ

নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলার আসামী গ্রেফতার

বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিভিল সার্জনের পরিদর্শন

​বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবে এসএসএফ, সংসদে বিল

আটোয়ারীতে ধর্ষন বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অব্যাহত

রানীশংকৈল নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজকে সরকারী ঘোষনা,এলাকাজুড়ে আনন্দের বন্যা বইছে

পীরগঞ্জে মঞ্চ মাতালেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল

অসুস্থ বিএনপির সুস্থতার কোন সম্ভাবনা নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

৫ বছর পর পৌরসভা নির্বাচনের ফলাফল বাতিল

বীরগঞ্জে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ২০