Wednesday , 6 July 2022 | [bangla_date]

দিনাজপুরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষন

বর্তমান পরিস্থিতিতে নারী নির্যাতন, যৌন নিপীড়ন, ধর্ষন সামাজিক অপরাধ বেড়েছে। অন্যের অথবা রাষ্ট্রের মুখাপেক্ষী না হয়ে, নারীদের প্রতি এসব ধর্ষণ, নির্যাতন এবং যৌন নিপীড়ন বন্ধে ঘুরে দাঁড়াতে হবে নারীদের নিজেদেরই। যা সম্ভব নিজেদের প্রতি হওয়া অত্যাচার, নির্যাতন শুরতেই রুখে দেওয়ার মানসিকতা ও শারীরিক সামর্থ্যের মাধ্যমে। আত্মরক্ষার কৌশল প্রশিক্ষন মানসিকতা ও শারীরিক সামর্থ্যসহ নারীদের মনের আত্মবিশ্বাস বাড়াবে।
আর আত্মবিশ্বাস বাড়াতে নারী নির্যাতন প্রতিরোধ, আত্মরক্ষার দক্ষতাবৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী এ আত্মরক্ষা কৌশল বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে দিনাজপুরে।
চিরিরবন্দর উপজেলা পরিষদের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে দুইদিনের এ প্রশিক্ষনে ১০৫জন নারী প্রশিক্ষনার্থী অংশ নিয়েছে। প্রশিক্ষন পরিচালনায় আছেন মুসকান খান পিংকী।
গতকাল বুধবার সকালে জেলার চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা।
এসময় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, প্রত্যন্ত অঞ্চলে মেয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সব রকম প্রতিকুলতা মোকাবেলা ও নির্ভয়ে পথচলার কৌশল জানতে মুলত এ প্রশিক্ষন। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা ও আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণের প্রতি তাদের আগ্রহী করতেই এই প্রশিক্ষন। এধরনের প্রশিক্ষনের মধ্য দিয়ে প্রশিক্ষানার্থীরা নিজেদের ছাড়াও অন্যদের সহযোগীতাও করতে পারবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীনসহ অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ইটের দেওয়াল কেটে ৮টি গরু চুরি

তেঁতুলিয়ায় মর্গেন চা কারখানা কর্তৃক চা চাষিকে নির্যাতন করায় প্রতিবাদ সভা ক্ষুদ্র চা চাষি নির্যাতন প্রতিরোধ কমিটির

কান্তজিউ মন্দির পরিদর্শনকালে রাজদেবোত্তোর এস্টেটের পক্ষ থেকে ডিআইজি’কে সংবর্ধনা

বীরগঞ্জে তরুন আদিবাসী জনগোষ্ঠীদেরকে নিয়ে জার্নি টু ইকুয়াল রাইটসের আলোচনা সভা ও ওয়ার্কশপ

ঠাকুরগাঁওয়ে সাড়ে ১৭ কেজি রুপা অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় আটক –১ জন

খানসামায় র‌্যাবের অভিযানে বিষ্ণু মূর্তি উদ্ধার গ্রেপ্তার ২

বীরগঞ্জে মাছ চাষে নরেন দাস ও তার দলের সফলতা

বীরগঞ্জে মাছ চাষে নরেন দাস ও তার দলের সফলতা

হরিপুরে ফেনসিডিল গাজা সহ বিক্রেতা আটক

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যৌথবাহিনীর অভিযান, ৩ বাস কাউন্টারে জরিমানা

মেলায় পছন্দের জীবনসঙ্গী মিলে এমন ধারণা দুই শত বছরের ঐতিহ্য বীরগঞ্জের আদিবাসী মিলন মেলা