Sunday , 17 July 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সরকারি গাছ কাটায় মামলা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আকচায় অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগে মামলা দায়ের করা হয়। ১৪ জুলাই বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় সম্ভু বর্মনকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন ঠাকুরগাঁও জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল। মামলায় আরও ৪ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। জানা যায়, ১২ জুলাই মঙ্গলবার রাতে আকচা ইউনিয়নে বটতলী বাজার থেকে ফারাবাড়ি হাট যাওয়ার রাস্তায় বনবিভাগের রোপনকৃত চারটি মূল্যবান আকাশমনি গাছ কেটে ফেলে হয়। পরে বিক্রির জন্য সেগুলো নেওয়ার জন্য ট্রাক্টরে তোলা হয়। টের পেয়ে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কুমার বালু গাছগুলো আটক করে পরিষদে নিয়ে যান। বিষয়টি বন বিভাগকে জানানো হয়। আকচা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, গাছ কাটার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। গাছের টুকরা ও ট্রাক্টর ইউনিয়ন পরিষদে রয়েছে। ঠাকুরগাঁও সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন বলেন, সরকারি গাছ কাটার দায়ে ঠাকুরগাঁও জেলা বন বিভাগের দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা হয়। তদন্ত চলছে, সেই সাথে অভিযুক্তদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। কর্তনকৃত গাছের টুকরা ও ট্রাক্টর থানায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ

কাহারোলে কৃষকদের  নিয়ে মতবিনিময় সভা

কাহারোলে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে গাছ ও বই দিয়ে সংবর্ধনা প্রদান

গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার: ওবায়দুল কাদের

রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

রাণীশংকৈলে নেকমদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বোদায় বাদামের দাম ভাল, বাদাম চাষীরা খুশি

ঠাকুরগাঁওয়ে দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জের মরিচা ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রোকনুজ্জামান চৌধুরী মিঠু

বীরগঞ্জে দুইদিনব্যাপী উদ্যোগক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত