Monday , 18 July 2022 | [bangla_date]

পীরগঞ্জে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে পায়েল(১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পায়েল উপজেলার করনাই মোড়লপাড়া গ্রামের জরিফুল ইসলামের ছেলে।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, দুপুরে পায়েল সহ কয়েক জন মিলে বাড়ির পাশে^ টাঙ্গন নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে নদীর পানির শ্রোতে ভেসে যায় পায়েল। অন্যরা তাকে খোজা খুজি করে না পেয়ে এলাকার লোকজনকে খবর দেয়। পায়েলের আত্নীয় স্বজন সহ স্থানীয়রা তাকে নদীর পানিতে খুঁজতে থাকে। এদিকে খবর পেয়ে পীরগঞ্জ দমকল বাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ডুবুরী না থাকার কারণে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাতে পারেনি। তবে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে নদীর ডুবোচড়ে পায়েলের মরদেহ খুজে পায় স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌর এলাকায় খেলার মাঠ উপহার দিতে চান – মেয়র মোশারফ হোসেন 

বীরগঞ্জে ২১৭ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁও-১ আসন রমেশ চন্দ্র সেনের নৌকার বিপক্ষে লড়বেন তাহমিনা আক্তার মোল্লা !

রাণীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিজিবি’র হাতে আটক-১

পঞ্চগড়ে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মাঝে দেড় কোটি টাকার চেক হস্তান্তর

বীরগঞ্জে আন্তঃ জেলার কুখ্যাত গরু চোর জামাল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

ঠাকুরগাঁওয়ে মহান শহিদ দিবস উদযাপিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন সভাপতি-ফরিদ ও সম্পাদক-রহমতসহ পুর্ণাঙ্গ কমিটি গঠন