Saturday , 23 July 2022 | [bangla_date]

পীরগঞ্জে মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদ সম্মেলন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদ সম্মেলন হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সংবাদ সম্মেলন হয়। নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনূষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা খালেদ মোশারফ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সভাপতি মেহের এলাহী, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, নির্বাহী সদস্য দীপেন রায়, যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক আব্দুর রহমান, এ এইচ লিটন, মাহবুবুর রহমান বুলু, ফাইদুল ইসলাম প্রমূখ। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পীরগঞ্জ উপজেলায় মাছের চাহিদা ৬ হাজার ২২ টন কিন্তু উৎপাদন হচ্ছে ৯ হাজার ৩৬২ টন। নিরাপদ মাছের আবাদ নিশ্চিত করতে মৎস সপ্তাহ উপলক্ষে মৎস চাষীদের সাথে মতবিনিময় সভা, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ, সুফলভোগীদের প্রশিক্ষন ও উপকরণ বিতরণ সহ নানা কর্মসুচী বাস্তবায়ন করবে উপজেলা মৎস দপ্তর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগ কখনো আপনার বন্ধু হতে পারেনা — র্মিজা ফয়সল আমিন

ঘোড়াঘাটে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২ জন মনোনয়ন ফরম দাখিলে আচরণ বিধি মানে নি কোন প্রার্থী

কাহারোলে বৃক্ষরোপন করেন বিএনপির নেতা মোঃ মনজুরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম গ্রেপ্তার

দিনাজপুর খাদ্য শষ্য আড়ৎদার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে রনজিত-পানু পরিষদ-এর মনোনয়নপত্র দাখিল

রাণীশংকৈলে গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা

৮বারের মতো আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন  অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

৮বারের মতো আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

ঠাকুরগাঁওয়ে সালন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ব্যাচের পূর্ণমিলনী উপলক্ষে সভা

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী_ডাঃ সামন্ত লাল সেন