Saturday , 23 July 2022 | [bangla_date]

ভুক্তভোগী গ্রামবাসী নিজেদের কবরস্থান নিজেরাই নির্ধারন করেছে

ভুক্তভোগী গ্রামবাসী নিজেদের কবরস্থান  নিজেরাই নির্ধারন করেছে

দিনাজপুর ধর্মপ্রদেশের অন্তর্গত সুইহারী মিশনের আওতায় অসহায় সাধারন খ্রীষ্টভক্তরা প্রায় ১২বছর যাবৎ কবরস্থান সংক্রান্ত সমস্যার সমাধান না পাওয়ায় ভুক্তভোগী গ্রামবাসী মিশনের অব্যবহৃত জায়গায় শুক্রবার বিকেলে নিজেদের জন্য কবরস্থান নিজেরাই নির্ধারন করেছে। মিশনের নিজস্ব কবরস্থান না থাকায় সম্প্রতি ৪ ব্যক্তির মৃতদেহ সুইহারী মিশনের অধীনে সমাহিত করতে না পারায় পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা চরম মনোকষ্টে এই কাজটি করেছে।
উল্লেখ্য,ক্যাথলিক মন্ডলীর নিয়মানুযায়ী প্রতিটি মিশনের একটি কবরস্থান থাকার কথা।সুইহারী মিশনের আওতাধীন কতিপয় গ্রামে কবরস্থান থাকলেও দুর্ভাগ্যবশতঃ তারা অন্য গ্রামের মৃতদেহ কবরস্থ করার ক্ষেত্রে দৃঢ়ভাবে বাধা দেন। এমনকি কবর খোড়ার পরেও মৃতদেহ কবরস্থ করতে দেওয়া হয় নাই। যার ফলে, কবরস্থানবিহীন উত্তর গোসাইপুর ও নয়নপুর গ্রামের মৃতদেহ কবরস্থ করা নিয়ে গ্রামবাসীরা চরম অনিশ্চয়তা ও উদ্বীগ্নতায় রয়েছে। দিনাজপুর ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু সাময়িক সমাধান হিসাবে ২টি মৃতদেহ দিনাজপুর ক্যাথেড্রাল মিশনের কবরস্থানে সমাহিত করতে অনুমতি দিলেও তা নিয়ে ভুক্তভোগীদের চরম অসন্তুষ্টি ও ক্ষোভ রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শুমারি কমিটির সভা

বাংলাদেশের উন্নয়ন দেখে স্বাধীনতা বিরোধীদের বুকটা ফাইট্টা যায় -নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঈমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের সচিব

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক আন্দোলনের র‍্যালী

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন- সভাপতি হালিম, সম্পাদক এন্তাজুল নির্বাচিত

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীকে তিনটি কলেজ ও দুটি মাদ্রাসার বিদায় সংবর্ধনা

বিদ্যালয় আছে নেই রাস্তা, দূর্ভোগে শিক্ষক ও শিক্ষার্থীরা

চিরিরবন্দরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন আটক ৩

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত