Tuesday , 26 July 2022 | [bangla_date]

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী দিনাজপুরে গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিম উদ্ধার।
গত ১৯ জুলাই (১৫) বছরের এক কিশোরী গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার মাদ্রাসা হতে বাসায় ফেরার পথে আসামী- ১। ইমরান হোসেন রাসেল(২৮), সাং- রায়াপুর(মিরাবাড়ী), থানাঃ নলসিটি, জেলাঃ ঝালকাঠি সহ আরো ৪ জন মিলে ভিকটিমকে অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে ডিএমপি ঢাকার গুলশান থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি হয়। গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায় যে, উপরোক্ত আসামী অপহৃত ভিকটিমকে নিয়ে দিনাজপুর শহর এলাকায় আতœগোপন করছে। তৎপ্রেক্ষিতে র‌্যাব-১৩ উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই রাতে দিনাজপুর জেলার সদরের উত্তর চাউলিয়া পট্টি এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপহরণ মামলার বর্ণিত আসামীকে গ্রেফতার সহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করে ।
গ্রেফতারকৃত আসামী সহ উদ্ধারকৃত অপহৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের চামড়া শিল্প অনিশ্চয়তার মুখে, রাস্তায় পড়ে থাকে ছাগলের চামড়া

ঠাকুরগাঁওয়ে ভুল্লিতে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরন

অতিতের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে মৃত্যুর-৮৩, আক্রান্ত-৯ হাজার ৮২২

হাকিমপুরে ডা’কাতি প্রস্তুতিকালে ৭ ডা’কাত আ’টক

বীরগঞ্জে দিনব্যাপী জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তথ্য অধিকার বিষয়ক মত বিনিময় সভায় বক্তারা তথ্য দেওয়া বাধ্যতামূলক-তথ্য চাওয়াটাও নাগরিক দায়িত্ব

‘পদ্মা সেতুতে ৩০ জুন থেকে যান চলাচল শুরু’

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজদের ভয়ে এলাকা ছাড়লো গাছিরা– খেজুরের গুড় তৈরি বন্ধ

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত