Wednesday , 3 August 2022 | [bangla_date]

দিনাজপুরে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং ও ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিট এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ফোরাম নেতা মোঃ একরামুল আমিন। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফোরাম নেতা আনিসুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, ফোরাম নেতা মোঃ আব্দুল বাকী ও রাশেদুল ইসলাম মানিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের অধীনে কেউ নির্বাচনে যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। সমাবেশে আগামী দিনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে শরিক হওয়ার জন্য ফোরামের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ফোরাম নেতা মোঃ আসির উদ্দীন, শামিম বিন গোলাম পার্ল, মোঃ নিয়ামুল হক, মোঃ আনোয়ারুল হক সরকার মানিক, গোলাম ফারুক মিনহাজুল হক, মোঃ শিরন আলমসহ ফোরামের অন্যান্য নেতাকের্মী উপস্থিত ছিলেন।
সমাবেশের আগে আইনজীবী সমিতির সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত এলাকা প্রদক্ষিন করে পুনরায় আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অাইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

নাট্য সমিতির উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী অবলম্বনে নন্দিনীর পালা

এমপি শিবলী সাদিকসহ তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে আদিবাসীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

বোচাগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তীব্র গরমে বেড়েছে রোগীও ২জন চিকিৎসক দিয়ে চলছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

বীরগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

পীরগঞ্জে আগুনে পোড়া ৩টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে  বাংলাদেশি যুবক নিহত

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল