Friday , 5 August 2022 | [bangla_date]

বীরগঞ্জে শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে দিনাজপুরের বীরগঞ্জে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. কামাল হোসেন, উপজেলা সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার কালী পদ রায়, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮নং ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ওসমান গনি, উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ। এসময় উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহম্মদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ আরজিনা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জিয়া হার্ট ফাউন্ডেশনে নিম গাছের চারা রোপণ

হরিপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

বীরগঞ্জে এক যুবককের আত্মহত্যা

বীরগঞ্জে এক যুবককের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব

পার্বতীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত ফায়ার সার্ভিসের নানা ইভেন্টের ডিসপ্লে প্রদর্শন

বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চা যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে র‌্যালী

পীরগঞ্জে পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সরকারি দায়িত্ব পালনকালে উপ-সহকারী কৃষি অফিসারকে মারপিটের অভিযোগ

বীরগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের চূড়ান্ত খেলায় এমপি গোপাল শারিরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা বিকল্প নেই