Monday , 8 August 2022 | [bangla_date]

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে রাশেদ (১১) ও আনিস (৯) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার রাতে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের খাসমহল এলাকার একটি পুুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু দু’টির মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশুর মধ্যে রাশেদ আবু তালেবের ও আনিস রহমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে গোসল করতে যায় রাশেদ ও আনিস। তারা দুজনে প্রতিবেশি চাচাতো ভাই। গোসলের এক পর্যায়ে রাশেদ ও আনিস সাঁতার না জানায় পুকুরের গভীর পানিতে গিয়ে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়। এদিকে দীর্ঘ সময় তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাড়ির পাশের নতুন খনন করা পুকুরে তাদের খুঁজতে গেলে পুকুরের পানিতে রাশেদ ও আনিসের মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদ্যসরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত-৭, আতঙ্কে গ্রামবাসী

দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্দ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

ইয়াবা সরবরাহ করতে এসে স্বামী-স্ত্রী আটক

ঐতিহাসিক রামসাগরের মিনি চিড়িয়াখানায় মায়াবী চিত্রা হরিনের দল দর্শনার্থীদের কাছে টানছে

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির নির্দেশে বোচাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও অর্থের চেক বিতরন

ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের মানববন্ধন

মানবিক আবেদন ঠাকুরগাঁওয়ের শিশু মাফির জন্য সাহায্যের আবেদন

ইউপি নির্বাচনের মাঠে সফল মেম্বার ওবাইদুল হক

দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবসের র‌্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসক স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে একমাত্র দুধ পানের বিকল্প নেই