Monday , 8 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের ডিবি পুলিশের এ,এস,আই খানসামায় ডলার প্রতারণায় জনতার হাতে আটক !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলা সদরের ডিবি পুলিশের এ,এস,আই শাহীন ইসলাম খানসামায় ডলার প্রতারণায় জনতার হাতে আটক। দিনাজপুরের খানসামা উপজলায় ডলার প্রতারণার সাথে জড়িত প্রতারক চক্রের মূল হোতা ডিবি পুলিশের এ,এস,আই শাহীন ইসলাম ডলার দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছে। ৮ আগস্ট (সোমবার) সকাল ১১ টার দিকে খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট কইনাডুবি ব্রীজের মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, আটক শাহীন ইসলাম ঠাকুরগাঁও জেলা সদরের ডিবি পুলিশে এ,এস,আই শাহীন ইসলাম হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়াও এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনার পেয়ে খানসামা থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় পুলিশ হেফাযতে নিয়ে পরে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে এ ঘটনায় ডলার ক্রেতা দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আঃ হান্নান বাদি হয়ে পুলিশের এ,এস,আই শাহীন ও তাঁর সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। এ বিষয়ে খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। এই চক্রকে ধরতে তাদের আরো জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

পঞ্চগড়ে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

বোচাগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং  অ্যান্ড মোটিভেশন শীর্ষক সেমিনার

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক সেমিনার

বৈরী আবহাওয়ায় বীরগঞ্জে লিচু ফলন নিয়ে শঙ্কায় চাষিরা

দেশের বাজারে চাহিদা থাকায় হিলি বন্দর দিয়ে সজনে ডাঁটা আমদানি

পৌষের শীতে জবুথবু বীরগঞ্জে জনজীবন বিপর্যস্ত

চুরির আতঙ্কে বীরগঞ্জের মানুষ, চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

রিফাউন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেয়া আইডিয়া এই আইডিয়া বাংলাদেশে বাস্তবায়ন হবে না–পঞ্চগড়ে সারজিস আলম

রাণীশংকৈলে অস্ত্র সহ-২ জেএমবি সদস্য গ্রেফতার