Monday , 14 December 2020 | [bangla_date]

হরিপুরে সরকারি জমি দখলের প্রতিযোগিতা প্রশাসন নিরব

মিজানুর রহমান, হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা হাসপাতালের গেট সংলগ্ন সরকারি জমি দখলের হিড়িক পড়েছে প্রশাসন রহস্যজনকভাবে নিরব ভুমিকা পালন করছে।
জানা যায়, হরিপুর হাসপাতালে প্রচীর নিমাণের সময় রাস্তা সংলগ্ন কিছু জায়গা ছেড়ে দিয়ে প্রচীর নিমাণ করে। উক্ত স্থানে অবৈধভাবে দোকান পাঠ গড়ে উঠলে হাসপাতাল কতৃপক্ষ গত ২ বছর পূর্বে উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি দখলে নেয়। উক্ত স্থানেই আজ সোমবার সকালে স্থানীয় কিছু লোকজন মাটি ভরাট করে টিনের ব্যড়া দিয়ে জায়গাটি দখলে নেয়।
এ ব্যপারে হরিপুর হাসপাতালের টি এইচএ মনিরুল হক খান বলেন, উপরে জানানো হয়েছে সময়মত অভিযান চালিয়ে জায়গাটি দখল মুক্ত করা হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কোরাইশী বলেন, হাসপাতালের সামনে পাকা রাস্তার ধারে জায়গা দখলের বিষয়টি ইতিপূর্বে শুনেছি এবং নিষেধ করা হয়েছিল হঠাৎ করেই আবার মাটি ভরাট করার বিষয়টি আমার জানা ছিল না এখন ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন মাহফুজার রহমান নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন অবৈধভাবে স্থাপনা গড়ার বিষয়টি অবগত হয়েছি এবং হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উচ্ছেদ করার জন্য বলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ব্র্যাকের স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ৩৫ কিশোরীকে সম্মাননা প্রদান

ঘোড়াঘাটে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জাগরণী আদর্শ শিক্ষালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও এসোসিয়েশন কর্তৃক বৃত্তি ও সনদপত্র প্রদান

দিনাজপুরে পল্লীশ্রী’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

শেখ হাসিনার নেতৃত্ব থার্ট টার্মিনাল ও বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের মর্যাদাকে একটি ভিন্ন উচ্চতা প্রদান করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে কীটনাশ ছিটিয়ে কৃষকের ৩ বিঘা জমির আমন ধানের চারা নষ্ট করে দিয়েছে !

বীরগঞ্জের মরিচায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকার কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জের চৌধুরীহাটে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনীয় অফিস উদ্বোধন

আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন