Monday , 22 August 2022 | [bangla_date]

বীরগঞ্জে ১৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই ডিভাইস বিতরণ

বীরগঞ্জে ১৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে  ওয়াইফাই ডিভাইস বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই ডিভাইস ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন, থানার ওসি সুব্রত কুমার সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে প্রথম ধাপে ১৬৮টি বিদ্যালয়কে ওয়াইফাই ডিভাইস ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, কানের ডিভাইস, চশমা সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবীতে স্মারক লিপি প্রদান

এবার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল জনসন অ্যান্ড জনসন

তথ্য চাওয়ায় সাংবাদিকের কারাদণ্ড : প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন

আটোয়ারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন সভাপতি প্রার্থী গিয়াস উদ্দীনের মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

দিনাজপুরে বেগম খালেদা জিযার রোগমুক্তি কামনায দোয়া মাহফিল

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে এদেশের সকল ধর্মের মানুষের শান্তির আবাসভূমি -এমপি মনোরঞ্জন শীল গোপালগঞ্জে

পীরগঞ্জে সাংবাদিকের উপর অতর্কিত হামলা, গাড়ি ভাঙচুর

বিএনপির বিভাগীয় পদযাত্রা সফল করতে দিনাজপুরে জরুরী সভা

পীরগঞ্জে পশুর হাটে স্বাস্থ্য বিধি হচ্ছে না ঝুকিতে হাজার হাজার মানুষ