Monday , 29 August 2022 | [bangla_date]

দিনাজপুরে নজরুল পরিষদের উদ্দ্যেগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যবার্ষিকী পালিত

“মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রান” এই গানের সুরে আর কবিতার ছন্দে পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী।
শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমীর স্টুডিও হলরুমে নজরুল পরিষদ দিনাজপুর এর আয়োজনে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা কবিতা আবৃত্তি ও নজরুল পরিষদের শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল পরিষদ দিনাজপুর এর সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সার্জন বীর মুক্তিযোদ্ধা ডাঃ শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদের সাধারন সম্পাদক নিজাম উদ্দীন আহমেদ রয়েল। মূখ্য আলোচ্যক হিসেবে কাজী নজরুল ইসলামের কর্মময় জীবন তুলে আলোচনা করেন বিশিষ্ট কবি-সাহিত্যিক, গবেষক ও বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নজরুল পরিষদের প্রচার সম্পাদক প্রদীপ ঘোষ। দ্বিতীয় পর্বে সাবিনা ইয়াসমিন ইতির সঞ্চালনায় নজরুল সংগীত পরিবেশন করেন ডাঃ শহিদুল ইসলাম খান, নিজামুদ্দিন আহম্মেদ রয়েল, হাসান শাহ, লক্ষী কান্ত রায়, শামীম আরা, শিমুল রানী কর্মকার, সুজন কুমার দে, পম্পি সরকার, রায়েসা তাসরিন ও নজরুল ইসলাম নাজু। কবিতা আবৃত্তি করেন মোঃ ইরফান আলী, জাকির হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল ইসলামের গান, কবিতা ও সাহিত্য কর্ম আদর্শ আমাদের ধারণ করতে হবে। অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এ সময় কাজী নজরুল ইসলামের গান-কবিতা যথেষ্ট ভ‚মিকা রাখবে। জাতির পিতা শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে যথেষ্ট শ্রদ্ধা করতেন বলেই তিনি বাংলাদেশে এসে সর্বপ্রথম নজরুল ইসলামকে কোলকাতা থেকে বাংলাদেশে আনেন। কবি কাজী নজরুল ইসলাম আজীবন সাম্প্রদায়িক ও স¤্রাজ্যবাদের বিরুদ্ধে লিখে গেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাজদেবোত্তর এস্টেটের পক্ষে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানকে সংবর্ধনা প্রদান

রাণীশংকৈলে এমপি আলী আকবরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সড়কের দু’পাশই ধান মাড়াই ও খড় শুকানো দখল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

দিনাজপুরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে  এ্যাড. মাইনুল আলমের মতবিনিময় সভা

দিনাজপুরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে এ্যাড. মাইনুল আলমের মতবিনিময় সভা

শিক্ষায় সফলতা অনেকটাই অভিভাবকদের উপর নির্ভর করে —- রাণীশংকৈলের ইউএনও

বোচাগঞ্জের জহুরা ইনডাস্ট্রিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুত রয়েছে দুম্বা

বীরগঞ্জে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই ভাইয়ের মৃত্যু মনোরঞ্জন শীল গোপাল এমপির শোক প্রকাশ

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

আউলিয়া পুকুর হাই উল উলুম সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিরলে অটো চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার