Tuesday , 30 August 2022 | [bangla_date]

পঞ্চগড়ে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে লোকাল গর্ভন্যার্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় পায়াক্ট বাংলাদেশ দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলজিএসপি-৩ পঞ্চগড় এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর-ডিএফ জয়নাল আবেদীন। কর্মশালায় গণমাধ্যম কর্মী, নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, নারী কর্মীসহ ৬০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় এলজিএসপি-৩ সম্পর্কে জনসেচনতা বৃদ্ধি, গণমাধ্যম কর্মীদের প্রকল্পের সাফল্যগাঁথা ও অর্জন সমুহ প্রকাশ ও প্রচারে উৎসাহ প্রদান করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বরাদ্দের সুষম বন্টন নিশ্চিতকরণে ভবিষ্যত করণীয় নিধারণ এবং লোকাল গর্ভন্যার্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর (এলজিএসপি-৩) অর্জনসমূহ টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণে ভবিষ্যৎ করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়। কর্মশালায় জানানো হয় এলজিএসপি প্রকল্পের আওতায় গত ২০১৭ সাল থেকে চলতি অর্থবছর পর্যন্ত পঞ্চগড় জেলায় পাঁচ উপজেলায় ৪৬ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৯৪০ টাকা ব্যয়ে তিন হাজার ২৬টি স্কিম বাস্তবায়ন করা হয়েছে এবং হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, অন্যরা পলাতক

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দিলেন পঞ্চগড়-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মুক্তা

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়েনর দাবীতে মানববন্ধন

বীরগঞ্জে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে চারলাখ টাকা অনুদান দিলেন এমপি দবিরুল ইসলাম

বালিয়াডাঙ্গীতে ৫৩ মধ্যে ৪৮টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপলক্ষে ঘর– প্রেস ব্রিফিংয়ে ইউএনও

পীরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদ সহ আটক-১

নারীকে হাত-পা বেঁধে হত্যা  ঘটনায় যুবক আটক

নারীকে হাত-পা বেঁধে হত্যা ঘটনায় যুবক আটক

রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস