Friday , 2 September 2022 | [bangla_date]

হরিপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৩

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে পিয়ার আলী(১৯) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের জড়িয়া মাঠে এ বজ্রপাত হয়।

নিহত পিয়ার আলী উপজেলার মানিকখাড়ি গ্রামের সলেমান আলীর ছেলে। তিনি কৃষি জমিতে শ্রমিকের কাজ করছিল। আহতরা হলেন একই গ্রামের তসলিম উদ্দিন ছেলে মহসিন আলী(২৫),আব্দুল জব্বারের ছেলে দানেশ আলী(২৮),জবিবর রহমানের ছেলে আব্দুল হক(২৫)

স্থানীয়রা জানান, মৌসুমী কৃষি কাজের জন্য ৮ জন কৃষি শ্রমিকের কাজ করছিল।

শুক্রবার সকাল ১১টার দিকে প্রচণ্ড মেঘ ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাঠের মধ্যে কাজ করতে ছিলেন। হঠাৎ তাদের ওপর প্রচণ্ডভাবে বজ্রপাত হলে পিয়ার আলী ঘটনাস্থলেই নিহত হয়। অপর ৩ জন আহত হন। আহতদের মধ্যে মহসিন আলী গুরুতর হওয়ায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দানেশ আলী ও আব্দুল হককে গ্রামে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভিজিএফের চাল বিতরণের প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের পরিবারের উপর হামলা: আসামি রাশেদকে জেল হাজতে প্রেরণ

আমাদের সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয় —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঘোড়াঘাটের  সাংবাদিক মনোরঞ্জন  মহন্ত ভুট্টুর বাবা আর নেই

ঘোড়াঘাটের সাংবাদিক মনোরঞ্জন মহন্ত ভুট্টুর বাবা আর নেই

রাণীশংকৈলে সাংবাদিকের দাদীর কুলখানি

আমার জন্য তোমাদের অনেক সন্মান গেছে’ লিখে পরীক্ষার্থীর আত্মহত্যা

ঘোড়াঘাটে সেবাগ্রহীতা ও সাংবাদিককে হেনস্তা ব্যাংক ম্যানেজারের

পীরগঞ্জে বিএলসি চার্চের সার্কেল কমিটির নির্বাচন সম্পন্ন

আটোয়ারীতে কাপড় ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা \ আটক এক

বীরগঞ্জে দিনব্যাপী জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত