Tuesday , 6 September 2022 | [bangla_date]

আটোয়ারীতে গোরস্থান হতে ০৭ টি কঙ্কাল চুরি

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বররামপুর ইউনিয়নের সাতখামারস্থ ঝলঝলি গোরস্থান হতে ০৭টি কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ৫ সেপ্টেম্বর রাতে দুবৃত্তরা ১০টি কবরের মাটি সরিয়ে ৭ টি কঙ্কাল চুরি করে নিয়ে যান। ৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় সামসুল হক বিভিন্ন কবরের পাশে কুকুরের চলাফেরা করতে দেখে তার সন্দেহ হলে তিনি এগিয়ে গিয়ে দেখতে পান কয়েকটি কবরের মাটি ও বাশঁ অন্যত্র রাখা হয়েছে। মুহুতের মধ্যে খবরটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা গোরস্থানে ভীরজমান। এ সময় চুরি হয়ে যাওয়া লাশের খবর পেয়ে স্বজনরা তাদের মৃত স্বজনদের কবরের খোঁজ করতে থাকে।
বীরমুক্তিযোদ্ধা সোলেমান আলী, শিক্ষিকা তাহেরা খাতুন, তোফাজ্জাল হোসেন, হকিকুল, রমজান সহ মোট ১০টি কবর ফাঁকা পান স্থানীয়রা। তাদেও স্বজনেরা ভিতরে রাখা লাশের কঙ্কাল এর খোজঁ নিলে কঙ্কালের কোন অস্তীত্ব খুঁজে পাননি। পরে ফাঁকা কবর গুলোতে মাটি দেন তারা। এ দিকে রাতে কঙ্কাল চোরেরা তাদের ব্যবহৃত পরনের কাপড় কবরের পাশে ফেলে রেখে যান। এমন ঘটনায় চুরি যাওয়া কঙ্কালের অভিভাবকেরা এই ঘটনার দৃষ্টান্ত শাস্তি দাবী করেন এবং গোরস্থান গুলো সুরক্ষার জন্য রাষ্টিয় ও স্থানীয় ভাবে পাহারাদার রাখার অনুরোধ জানান।
ঘটনার খবর পেয়ে, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুুল আলম হালিম ও অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, বোদা পৌরসভার কমিশনার মোঃ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে মাদক কারবারি আটক

রাণীশংকৈলে আ’লীগের নির্বাচনী অফিসে আগুন ! ” উঠান বৈঠকে ইটপাটকেল নিক্ষেপ”

নাট্য সমিতির পদক প্রাপ্তি উৎসবে আসুদুজ্জামান নূর এমপি সাংস্কৃতিক মূল্যবোধের চেতনায় আমাদের প্রজন্মদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে ধ্বংস স্তুপে পরিণত হয়েছে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের দো-তালা বাড়ি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানায় জিডি

ঠাকুরগাঁওয়ে রাসায়নিক উপকরণের অভাবে ১ বছর ধরে অকেজো রক্ত পরীক্ষার মেশিন !

বালিয়াডাঙ্গী থানা হবে মাদক, দালাল ও হয়রানি মুক্ত সেবার দরজা খোলা

পঞ্চম দোল উপলক্ষে বীরগঞ্জে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

রাণীশংকৈলে অসুস্থ বৃদ্ধা মা’কে হুইলচেয়ার দিলেন ইউএনও

পার্বতীপুরে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ গ্রেফতার-২