Saturday , 10 September 2022 | [bangla_date]

সুমনের দল প্রীতি ম্যাচে হরিপুর ফুটবল একাদশকে ৩ গোলে হারালো

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রীতি ম্যাচ খেললেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমী টিম। শনিবার বিকেলে উপজেলার কারবুলার মাঠে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

হরিপুর ফুটবল একাদশ এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে সুমন ফুটবল টিম ৩-০ গোলে জয়লাভ করে।

পরে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর,সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প ও সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। খেলা চলাকালীন হাজারও সমর্থকের ঢল নামে। বিশেষ করে জনসাধারণ ব্যরিস্টার সুমনের সাথে ছবি ও ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে পরেন।

জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যে ব্যরিস্টার সুমন বলেন, ঠাকুরগাঁওয়ে ৩দিন থেকে অবস্থান করছি। এ জেলার মানুষজন যে এত ভাল, অতিথিপরায়ন সেটা জানা ছিল না। ঠাকুরগাঁও জেলা ঘুরে দেখেছি, এ জেলার মানুষজন খুবই শান্তিপ্রিয় মনে হয়েছে। তাদের দেশে মনে হয়েছে ব্রিটিশদের মত। এ জেলায় একটি পুরাতন বিমানবন্দর রয়েছে।
সেটি চালু করা জরুরী। কখনও দেশরত্ন শেখ হাসিনা আমাকে যদি জিজ্ঞেস করে তুমি এমপি চাও নাকি ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চাও, আমি ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চাইবো। ফুটবল খেলায় হারজিত কোন ব্যাপার না কিন্তু বর্তমানে দেশের ফুটবল যে আইসিইউতে ঢুকে গেছে সে জায়গা থেকে উত্তোরন করতে ভুমিকা রাখতে হবে। ভবিষ্যতে এ জেলার মানুষজনকে তার নিজ এলাকা সিলেটের হবিগঞ্জে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিপ্রবির ২য় সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

বিরামপুরে জাল নোটসহ যুবক আটক

বিরামপুরে জাল নোটসহ যুবক আটক

ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন-মুহা. সাদেক কুরাইশী

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে প্রায় ৫ গুণ শিশু

ঠাকুরগাঁওয়ে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ !

বীরগঞ্জে পূর্ব শক্রতার জেরে বাড়ি-ঘরে আগুন, থানায় মামলা

পঞ্চগড়ে জমে উঠেছে সুপারির হাট ফলন কম হলেও দাম ভাল থাকায় খুশি বাগান মালিকরা

জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ গুরুতর আহত ২