Monday , 12 September 2022 | [bangla_date]

বীরগঞ্জে নবশিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ব্যাপক উৎসবমুখর পরিবেশে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা প্রতিযোগিতা ও সচেতনামূলক নাটক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর -২০২২) বিকেলে উপজেলার পৌরশহরের ৩নং ওয়ার্ডের আরিফ বাজারের আরিফের মিল চাতাল প্রাঙ্গণে স্থানীয় ” নবশিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে ঐতিহ্যবাহী হাঁস খেলায় প্রতিযোগিদের চোখে গামছা বেঁধে হাঁস খেলার আয়োজন করেন। অনুষ্ঠানে শুরুতে নব শিল্পী উন্নয়ন সংস্থার সভাপতি হেমন্ত কান্ত বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ- কমিটির সদস্য মোঃ আবু হোসাইন বিপু, বীরগঞ্জ পৌরসভার ৪.৫ ও ৬ আসনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মোছাঃ নারগিস আক্তার কেয়া, উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃমোনায়েম মিঞা, পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আরিফুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলী মামুন, আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি মোঃ হানিফ হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ আর্মি) আলহাজ্ব শামসুল আলম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সেচ্ছাসেবী সংগঠন আলোর পথে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র রায়, সাধারণ ব্যবসায়ী নিখিল চন্দ্র কুন্ডু ও ধারা ভাস্যকারে ছিলেন মোঃ তইফুল ইসলাম তপু। এসময় হাঁস খেলা প্রতিযোগীতা শেষে একটি সচেতনতামূলক নাটক উপভোগ করেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নানান বয়সের দর্শনার্থী শিশু, কিশোর, পুরুষ, নারী,বৃদ্ধ,বনিতা সহ অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষেরা। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্বাবধান করেন নব শিল্পী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বিনয় চন্দ্র রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিকল্প সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন।।

হরিপুরে সংর্ঘের ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু, আহত-৬

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের মানববন্ধন ও স্মারকলিপি

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি অবৈধভাবে লিজ- রাজস্ব হারাচ্ছে সরকার

আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য উঞ্চ ভালোবাসা

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে দিনাজপুর আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

বীরগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

সুপ্রিম কোর্ট-হাইকোর্ট বিভাগের বিচারপতি শশঙ্ক শেখর সরকারকে রাজ দেবোত্তর এস্টেটের সংবর্ধনা

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন