Monday , 12 September 2022 | [bangla_date]

এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ অন্যান্য পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। এ বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর বিভাগে জমা দেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।’

সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এ–সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

চিঠির অনুলিপি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে রাজাকার পুত্র কে মনোনয়ন দেওয়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে বাড়িতে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ নগ্ন ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি আটক এক

পঞ্চগড়ে কৃষকের জালে আটকা পড়ল ৭ ফুট লম্বা অজগর

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল মিশনে শুভ বড়দিন উদযাপন

গণহত্যা দিবস পালনে ওয়াজিফা সামাদ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস শিক্ষার্থীদেরও জানাতে হবে

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে মিছিল \ স্বারকলিপি পেশ

হাবিপ্রবিতে ৮টি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেসন

বীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

বর্তমান সরকার একটা ভোটার ও জনসমর্থনহীন সরকার-মির্জা ফখরুল