Saturday , 17 September 2022 | [bangla_date]

পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগায়ের পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন পীরগঞ্জ পৌরসভার মেয়র ও পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ডাঃ ডেভিড সরকার।
পরে ডাঃ ডেভিড সরকার এর নেত্বতে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর হতে আগত ৭ সদস্য বিশিষ্ট মেডিকেল টীম দ্বারা ৪৮৭ জন রোগীর প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান সহ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ৬৪ জন রোগী বাছাই করা হয়।
এ মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, অর্থসম্পাদক সলেমান আলী, দাতা ও নির্বাহী সদস্য মোছাঃ শিরিন বেগম, যাকাত ফান্ডের সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মোঃ জবাইদুর রহমান। মালিভীটা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ শওকত আলী প্রমূখ।
বাছাইকৃত রোগীদের সোমবার গাওসুল আযম বিএনএসবি হসপিটাল,দিনাজপুরের নিয়ে যাওয়া হবে এবং পর দিন মঙ্গলবার ছানি অপারেশন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের মতবিনিময়

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের মতবিনিময়

তেতুঁলিয়ায় পল্লী বিদ্যুতের ১০ এমভিএ উপকেন্দ্রের উদ্বোধন

বীরগঞ্জে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

তেঁতুলিয়ায় জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন খেলোয়ারকন্যাদের উষ্ণ অভিনন্দন

নানা আয়োজনের মধ্যে দিয়ে ড্রইং স্কুল দিনাজপুরে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব পালিত

ফুলবাড়ীতে অভিনব কায়দায় চুরি

বীরগঞ্জে ডিক্রি জারি করতে এসে জজ কোর্টের নাজির ও ঢুলি আহত

প্রাথমিক বিদ্যালয়ে সব শিক্ষককে উপস্থিত থাকার নির্দেশ মাউশির

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার — মাদক উদ্ধার