Monday , 19 September 2022 | [bangla_date]

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর মাত্র কয়েক দিন পর শারদীয় দুর্গাপূজা শুরু। এই উৎসবকে ঘিরে নানা প্রস্তুতি চলছে। দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা সুষ্ঠ,সুন্দর করার লক্ষে সোমবার বিকেলে বীরগঞ্জ থানা চত্বরে বীরগঞ্জ থানা পুলিশ প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রামান্দ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন বর্মন, রাজ দেবোত্তর ট্রাস্টেরের সদস্য বিমল চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপাল দেব শর্ম্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও মোহনপুর ইউপির সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র মোহন্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার সাহা রেন্টু, উপজেলা হিন্দু- বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী,পাল্টাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কুকিলসহ প্রমুখ। এসময় বীরগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শারদীয় দুর্গা পূজা অর্চনার সময় যেন ডিজে গান না বাজানো হয়। উচ্চ স্বরে শব্দ দূষণে ক্ষতি সকলেরই। শান্তিশৃঙ্খলা বজায় রেখে আমরা ঐক্যবদ্ধভাবে পূজা উদযাপন করব বলে আশা করছি। আমরা মনে করি সম্প্রতির সহিত পূজা শেষ করব। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবে সার্বিক নিরাপত্তার সাথে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্নভাবে হবে বলে আশা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যবাহী বিষধর সাপের মাধ্যমে পাতা খেলা প্রতিযোগিতা

তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ২ মাদককারবারি আটক

বর্তমান শেখ হাসিনার সরকার বিপুল সংখ্যক নারী-পুরুষকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এনেছে -মজাহারুল হক প্রধান এমপি

রাণীশংকৈল ডিগ্রী কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চরম ফ্যাসিবাদ থেকে মুক্তিতে জাতীয় ঐক্যই একমাত্র পথ– ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনি সহিংসতায় নিহত ৩, আহত ৪

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

পঞ্চগড়ে তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ঝলমলে রোদেও সর্বনি¤œ তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৮-৯ ডিগ্রিতে

নিজপাড়া ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনীয় প্রস্ততিসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার ৩০জুলাই প্রঢারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি