Monday , 19 September 2022 | [bangla_date]

পীরগঞ্জে ধুলা -বালিতে নষ্ট হচ্ছে পাঠাগারের মূল্যবান বই

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া উপজেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের নেই পাঠাগার ।
পাঠাগার থাকলেও ধুলা – বালু আর ময়লা – আবর্জনায় নষ্ট হচ্ছে পাঠাগারের অনেক মূল্যবান বই । কেউ রেখেছেন বই বস্তাবন্দি করে । পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায় , সেখানে লাইব্রেরি থাকলেও নেই কোনো লাইব্রেরিয়ান।

একজন সহকারী শিক্ষক দিয়েই চালানো হচ্ছে পাঠাগার । এখানে স্কুল – কলেজের বইয়ের পাশাপাশি অন্যান্য পর্যাপ্ত বই রয়েছে কিন্তু এখানে বসে বই পড়ার তেমন কোনো পরিবেশ নেই ।
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় , বৃহৎ পরিসরে সাজানো গুছানো পূর্ণাঙ্গ একটি পাঠাগার এখানে রয়েছে । এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক বলেন , তার স্কুলের পাঠাগারে অনেক বই রয়েছে । শিক্ষার্থীরা নিয়মিত পাঠাগারে এসে বই পড়ছে এবং অনেক শিক্ষার্থী তার পছন্দ মতো বই বাড়িতে পড়ার জন্য নিয়ে যাচ্ছে ।
জাবরহাট হেমচন্দ্র উচ্চবিদ্যালয়ে সরেজমিনে দেখা যায় , স্কুল পাঠাগারের দরজায় তালা ঝুলছে । তালা খুললে দেখা যায় মেঝেতে পড়ে আছে বই । পিএস উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায় , সেখানে কোনো লাইব্রেরি নেই । বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম জানায় , লাইব্রেরি / পাঠাগার কী এটা সে জানে না ।
পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বর্তমান ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় জানান , এটা গ্রামের স্কুল । এখানেলাইব্রেরির কী দরকার । শহরের স্কুলগুলোতে লাইব্রেরি দরকার

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আটোয়ারীতে দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি উপহার

পীরগঞ্জে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে লেপ ও তোষক বিতরণ

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুলে অভিভাবক সমাবেশ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের রাজবাটি সবজি বাগান আদর্শ গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

দিনাজপুরে দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা

নারী কাবাডি বিশ^কাপে রেফারী হিসেবে মনোনয়ন পেয়েছে ফুলবাড়ীর মোহাম্মদ আলী

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

জীবন যুদ্ধের লড়াইয়ে ভুমিহীন ও গৃহহীনদের মর্যাদার ঠিকানা করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি