Wednesday , 21 September 2022 | [bangla_date]

দিনাজপুরে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ উদ্বোধনকালে এমপি গোপাল বাংলাদেশে সংখ্যলঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষনের জন্য শেখ হাসিনার চেয়ে বেশি কেউ ভাবে না

দিনাজপুর জেলায় হিন্দু আইন, পূজা পদ্ধতি বিষয়ে পুরোহিত ও সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের বালুবাড়ীস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে ‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে ২৫ জন পুরোহিত ও সেবাইত অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল বলেন, বাংলাদেশে আস্থার আশ্রয়স্থল হচ্ছেন শেখ হাসিনা। কারণ এদেশে সংখ্যলঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষনের জন্য শেখ হাসিনার চেয়ে বেশি কেউ ভাবে না। তিনি বলেন, শুধু প্রশিক্ষণ নিয়ে চলে গেলে চলবে না, আপনাদের কাছে জনগনের যে আস্থা, বিশ্বাস রয়েছে তার মর্যাদা রক্ষা করতে হবে। সেই আস্থা নষ্ট করা যাবে না।
দিনাজপুর পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রমের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সিধেন চন্দ্র সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম দিনাজপুরের সহকারি পরিচালক মো. মশিউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রমের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শংকর কুমার দাস।
আয়োজকরা জানান, ৯ দিন ব্যাপী প্রশিক্ষণে হিন্দু আইন, পূজা পদ্ধতি ও খাদ্য-পুষ্টি এবং স্বাস্থ্যসেবা বিষয়ে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রদান করবেন দিনাজপুর ব্রাহ্মন কল্যাণ সংসদের সভাপতি সুনীল চক্রবর্তী, পুরোহিত মনি চট্টোপাধ্যায় ও কৃষ্ণ কুমার বর্মা। এছাড়া হিন্দু আইন বিষয়ে প্রশাসনের কর্মকর্তা প্রশিক্ষণ প্রদান করবেন।
পরে বীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতার কার্যালয়ের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুরে ‘‘গোধুলী বৃদ্ধাশ্রম’’ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করেন ও ‘‘গোধুলী বৃদ্ধাশ্রমে’’ আশ্রায়িত বৃদ্ধাদের শারিরিক খোজ-খবর নেন ও বস্ত্র বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু দুর্ঘটনার পর ট্রাকটি পাট নিয়ে অবস্থান করছে ভারতে

দিনাজপুরে পুজা উদযাপন পরিষদ, ইউপি চেয়ারম্যানদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

এক লাফে কাঁচা মরিচের দাম ৪০ টাকা কমল

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ঠাকুরগাঁও সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন

বিএসএসসিআর ৪র্থ কনফারেন্সে অংশ নিতে বৃহত্তর দিনাজপুরের ৪০জন শিক্ষক, সাংবাদিক,  লেখক, গবেষক যাচ্ছেন কুমিল্লায়

বিএসএসসিআর ৪র্থ কনফারেন্সে অংশ নিতে বৃহত্তর দিনাজপুরের ৪০জন শিক্ষক, সাংবাদিক, লেখক, গবেষক যাচ্ছেন কুমিল্লায়

ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পঞ্চগড়ে সিপিবির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও ন্যায় বিচারের স্বার্থে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অন্তর্ভুক্তিকরণ কর্মশালা

হরিপুরে সরকারি পুকুর হতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

দিনাজপুরে ওয়ার্কার্স পার্টি’র বর্ধিত সভায় মাহমুদুল হাসান মানিক গরিব মেহেনতি মানুষের মুক্তির একমাত্র পথ হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা