Wednesday , 21 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হরিজন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষ্ণপুরে হরিজন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।২০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে তিনি আশ্রয়ণ প্রকল্প এলাকায় ২টি বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার শাহ্ মো: আমিনুল হক সহ অন্যান্যরা। আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত প্রত্যেক পরিবারকে ২টি করে ফলজ ও বনজ গাছের চারা উপহার দেন রংপুর বিভাগীয় কমিশনার। এছাড়াও তিনি বসবাসরত সদস্যদের ময়লা অপসারনে ডাস্টবিন প্রদান, ২টি টিউবওয়েল স্থাপন ও কাচা রাস্তা পাকাকরণের জন্য জেলা প্রশাসনকে পদক্ষেপ গ্রহনের জন্য জানান। এর আগে তিনি সদর উপজেলার দক্ষিণ বঠিনা শাপলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। ছাত্রীদের জন্য ওয়াশব্লক নির্মাণ প্রকল্পও পরিদর্শন করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সামগ্রী বিতরণ

সীমান্ত এলাকা নিরাপদ, কৃষকরা নির্ভয়ে নির্বিঘেœ ধান কাটতে পারবে-কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই  দেশে আর ভুখা মিছিল হয় না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

যমুনা টিভি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্য মামলা প্রত্যাহার সহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছেড়ার অভিযোগ

দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার

ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন

বোদায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা উৎসব অনুষ্ঠিত

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু