Thursday , 22 September 2022 | [bangla_date]

প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্ন বাতিল

প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসি পরীক্ষার আরও দুটি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বিষয় দু’টি হলো উচ্চতর গণিত ও জীব বিজ্ঞান।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন প্রশ্নপত্র বাতিল করে পরীক্ষা স্থগিত করা হয়। বৃহস্পতিবার এ চার বিষয়ের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
গণিত পরীক্ষা ১০ অক্টোবর, কৃষিবিজ্ঞান ১১ অক্টোবর, রসায়ন পরীক্ষা ১৩ অক্টোবর এবং পদার্থবিজ্ঞান ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২, ২৫, ২৪ ও ২৬ সেপ্টেম্বর এসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
দিনাজপুর বোর্ডের অধীন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি পরীক্ষা কেন্দ্রের সচিবের কক্ষে পরীক্ষার আগেই প্যাকেট খোলা প্রশ্নপত্র পাওয়া যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
নবরূপীর মোঃ নাজমুল হককে আহবায়ক করে  ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

নবরূপীর মোঃ নাজমুল হককে আহবায়ক করে ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে শীত আনন্দ উৎসবে সাড়ে সাত হাজার শিশু শিক্ষার্থীকে বিশেষ উপহার ‘শিশুস্বর্গের’

ঠাকুরগাঁওয়ে পানির অভাবে আমন রোপণে চিন্তায় চাষি

দিনাজপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

পীরগঞ্জে সন্ধার পরেই কলেজ বাজার এলাকায় ব্যবসায়ীর টাকা ছিনতাই:

ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলায় ভক্তদের মিলন মেলা

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য আহত

দিনাজপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

কৃষক দলের কেন্দ্রিয় নেতার মুক্তির দাবীতে আটোয়ারীতে বিক্ষোভ মিছিল