Thursday , 22 September 2022 | [bangla_date]

অযোগ্য নেতৃত্বই বিএনপিকে অযোগ্য রাজনৈতিক দলে পরিণত করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অযোগ্য নেতৃত্বই বিএনপিকে অযোগ্য রাজনৈতিক দলে পরিণত করেছে। তারা তাদের সাথে রাজাকার, আলবদর নিয়ে থাকে। সেই সাথে কর্মসূচি বিমুখ বিএনপি পশ্চাৎপদ দলেও পরিণত হয়েছে। তিনি বলেন, পরপর তিনবার সফলভাবে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার কৃতিত্ব বিশ্ববাসীর স্বীকার করেন। শেখ হাসিনা এই ১৫ বছরে দেশকে যে পর্যায়ে উপনীত করেছে বিশ্বের অনেক নেতৃত্বের কাছেই তা প্রশংসিত। শেখ হাসিসনা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান যে ভাবে উন্নয়ন করেছেন তেমনি ভাবে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আবারো নির্বাচিত করবে বাংলার জনগন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার ৪নং তারগাঁ ইউনিয়নে বগদইর উচ্চ বিদ্যালয় ১ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মো. আজমুল হক, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী গুলজার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বগদইর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনোয়ারুজ্জামান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বাঁশ ঝাড়ে যুবকের মরদেহ

বাঁশ ঝাড়ে যুবকের মরদেহ

পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার সমর্থনে জাতীয় পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ

পীরগঞ্জে ৫০ দিনেও খোঁজ মেলেনি বুদ্ধি প্রতিবন্ধী সুফিয়ার

বিরল উপজেলার চেয়ারম্যানের প্রতিকী দায়িত্ব এক ঘন্টার জন্য পালন করলো নৃ-গোষ্ঠীর নারী সান্দ্রা

আটোয়ারীতে মৃত্যু বার্ষিকীতে নায়ক রহমানের স্মৃতিচারণ

পীরগঞ্জে ১ হাজার ৭৬০ পিচ ইয়াবা সহ কোচ যাত্রী গ্রেপ্তার

বীরগঞ্জে নিখোঁজের ১৭ ঘণ্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গোয়েন্দা পুলিশের উদ্যোগে ৩৪ বোতল ফেন্সিডিল,৬০ ট্যাপেনটাডোল ট্যাবলেট, ৩০ গ্রাম গাঁজা সহ ২ আসামি গ্রেপ্তার করা হয়

গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

অধিক ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মান সম্মত বীজ মূল ভুমিকা রাখে -পরিচালক বীজ প্রত্যয়ন অধিদপ্তর