Thursday , 29 September 2022 | [bangla_date]

রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার
২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, তথ্য অফিসার মোছা. হালিমা,
সাংবাদিক আশরাফুল আলম , প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন অফিসে-দপ্তরে
সকলের জন্য তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযেগিতা কামনা করেন।ইউএনও তার বক্তব্যে বলেন তথ্য পাওয়া জনগণের অধিকার।এজন্য যে কোনো অফিসে যে কেউ সাধরণ তথ্য পাওয়ার অধিকার রাখেন।
তবে, কিছু ক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
লিখিত ়আবেদনের মাধ্যমে তথ্য নিতে হবে।
উপজেলা চেয়ারম্যান আসন্ন দুর্গাপুজায় সামাজিক সম্প্রীতি কমিটি যথাযথ দায়িত্ব পালন করতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ক্লিনিকের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

বীরগঞ্জে কালভার্ট যেন মরণ ফাঁদ,ঝুঁকি নিয়ে পারাপার

হাবিপ্রবিতে ” International Participatory Research on the Hidden Dimensions of Poverty” শীর্ষক সেমিনার

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের মাধ্যমে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে

বীরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজার সমাপ্তি মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুক নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা

​১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ

দিনাজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শুভসংঘের শীতউপকরণ বিতরণ

২০ জুন ঘর হস্তান্তর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে প্রেস ব্রিফিং