Saturday , 29 October 2022 | [bangla_date]

পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে পঞ্চগড় জেলা পুলিশ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। গতকাল শনিবার সকালে পুলিশ লাইন্সের মুল ফটকের সামনে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কমিউনিটি পুলিশিং কমিটির এস এম হুমায়ুন করির উজ্জ্বল প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশিং কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল

বীরগঞ্জে এনজিও কর্মতৎপরতা সম্পর্কিত মাসিক সভা

টেক্সাসে বাংলাদেশি পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে  বাল্য বিবাহ প্রতিরোধে কুইজ  প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাত করণ শিল্পনগরী । ২৫ হাজার লোকের কর্মসংস্থান –নারীদের জন্য বিশেষ প্লট !

পেশাজীবী নারীদের নিয়ে দিনাজপুর মহিলা পরিষদের মতবিনিময় সভা

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার -১

বীরগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

মোবইল ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আ/ত্নহ/ত্যা

দিনাজপুর বেকারী মালিক সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত