Sunday , 30 October 2022 | [bangla_date]

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ’র বার্ষিক সাধারণ সভা

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি  লিঃ’র বার্ষিক সাধারণ সভা

দিনাজপুর শহরের উত্তর ফরিদপুরস্থ (রেজি নং-৯৬/২০০২) ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ২০২১-২০২২ অর্থবছরের ২৪তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত (ইউসিএসএল) এর ২৪তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা শেখ মোঃ হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মোঃ আনছারুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউসিএসএল এর ভাইস চেয়ারম্যান মোঃ খায়রুল আলম। উক্ত ২৪ তম বার্ষিক সাধারণ সভায় ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পাঠ করেন সেক্রেটারী একেএম শফিউল আলম। বার্ষিক হিসাব বিবরণ উপস্থাপন করেন ট্রেজারার মোঃ আবুল কাশেম। প্রতিবেদনের উপর মুক্ত আলোচনায় অংশ নেন সোসাইটির সদস্যবৃন্দ। বার্ষিক সাধারণ সভার আলোচনা বিষয় সমূহের মধ্যে ছিল বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পেশ, বার্ষিক হিসাব বিবরণী (২০২১-২০২২) বিবেচনা ও অনুমোদন। উদ্বৃত্তপত্র ও প্রতেবেদন পর্যালোচনা ও লভ্যাংশ বিতরণ। সম্পূরক বাজেট (২০২১-২০২২) ও পরবর্তী অর্থবছরের (২০২২-২০২৩) প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও অনুমোদন এবং বার্ষিক কর্মপরিকল্পনা পেশ অনুমোদন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়া। উক্ত বার্ষিক সাধারণ সভায় সোসাইটির কর্মকর্তা ও সকল সদস্যবৃন্দ এবং বিগত কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে প্রতিবারের ন্যায় সোসাইটির পক্ষ থেকে সোসাইটির সদস্যর সন্তানদের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উপহার ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও বর্তমান ও সাবেক কমিটির কর্মকর্তার এবং সদস্যদের সফলতা স্বরূপ উপহার প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের অন্তর্ভুক্তিকরণ সভা

চাহিদাভিত্তিক জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বীরগঞ্জে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভাসমান’ ট্রেনের পরীক্ষা চালাল চীন! ঘণ্টায় গতি ৬২০ কি.মি

ভাষা শহীদদের স্মরণে বীর মুক্তিযোদ্ধা চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শহীদুল ইসলাম খান এর উদ্দ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

পীরগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

দিনাজপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে ফিজার এমপি আন্দোলন কর্মসূচির নামে জনগণের সাথে ঠাট্টা করছে বিএনপি-জামাত

ঈদের বাজার কাহারোলে ঈদকে সামনে রেখে কাপড়ের মার্কেট গুলোতে উপচে পড়া ভীড় ৼ নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি।

কারিতাস দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের অবহিতকরণ সভা

কারিতাস দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের অবহিতকরণ সভা

গ্রেফতার আতংকে স্থানীয়রা রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতায় পৃথক ৩ মামলায় আসামি ৮০০