Sunday , 30 October 2022 | [bangla_date]

হত্যা মামলার ৩ আসামীকে পীরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্্যাব

র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ও র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান ৩ আসামী গ্রেফতার।
গত ২১/১০/২২ ময়মনসিংহ জেলার সদর থানাধীন দক্ষিন চর কালিবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামীগন জনৈক আব্দুল বারেক(৬৩) কে মারধর করিয়া হত্যা করে। ঘটনাটিতে এলাকায় বেশ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনা সংক্রান্তে ময়মনসিংহ জেলার সদর থানায় মৃতের ছেলে মোঃ শামীম হাসান (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গোপনসূত্রে জানা যায় যে, উক্ত মামলার আসামীরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এলাকায় আতœগোপন করে আছে। তৎপ্রেক্ষিতে র‌্যাব-১৩ উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ও র‌্যাব-১৪ ব্যাটালিয়ন সদর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ অক্টোবর রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন মূন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বর্র্ণিত হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ১। মোঃ মুন্না(২২), ২। রবিন(২৫) ও ৩। রাজু মিয়া(২২), সর্বসাং- আটানী পুকুরপাড়, মদের ডিপো,থানা-সদর, জেলাঃ ময়মনসিংহদেরকে তাদের এক আত্মীয়ের বাড়ি হতে গ্রেফতার করে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উপরোক্ত হত্যাকান্ডের ঘটনার সহিত তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে এবং তারা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে উক্ত এলাকায় আত্বগোপন করেছিল মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার কোতয়ালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা

দেশে প্রথম লোহার খনির সন্ধান হাকিমপুরে উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খনন

আটোয়ারীতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ে ব্রিফিং, বীজসহ উপকরণ বিতরণ

আটোয়ারীতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঠাকুরগাঁওয়ে উদযাপন অনুষ্ঠান উদ্বোধন

পীরগঞ্জে LAMB- UNFPA- FRREI প্রকল্পের আওতায় গর্ভবতি দুস্থ্য অসহায় মা’দের পুষ্টি উপকরন সামগ্রী বিতরণ

বিরলে সফল জননী নারী হিসাবে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন- বিলুপ্তপ্রায় আদিবাসী কড়া সম্প্রদায়ের নারী শাতল কড়া

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরীকে জেল হাজতে প্রেরণ

পীরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

কাহারোলে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু